জুমবাংলা ডেস্ক : পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন ও বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া-জাজিরা উপজেলায় ১৩৫০ জন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) তিনি এ অর্থ সহায়তা দেন।
উপমন্ত্রীর মায়ের নামে করা ‘বেগম আশ্রাফুন্নেসা ফাউণ্ডেশন’ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নামে করোনাকালীন সময়ে প্রায় ৪২০০০ পরিবারকে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য সহায়তাও করা হয়েছে।
এ প্রসঙ্গে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় মানুষের বিপদে সাহায্য অব্যাহত রেখেছি। সেই ধারাবাহিকতায় এই অর্থ সহায়তা।
তিনি বলেন, আমার মা ২০১৮ সালের ১৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের সামান্য অর্থ দিয়ে সহযোগিতা করেছি।
উপমন্ত্রী বলেন,নড়িয়া সখিপুর নদী ভাঙ্গন কবলিত এলাকা।এখানকার মানুষ হতদরিদ্র ও গরীব।এই এলাকার মানুষের যেকোন প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন জনগনের পাশে ছিল এবং থাকবে। এসময় তিনি সবার কাছে তার মায়ের জন্য দোয়া চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


