জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী হয়েও সাধারণ আচরণের বহু দৃষ্টান্ত ইতোমধ্যে স্থাপন করেছেন শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধনের দিনেও দেখা মিললো প্রধানমন্ত্রীর এমন আরেক মানবিক আচরণের।

এদিন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

জনসভার মঞ্চ তৈরি করা হয় পদ্মা সেতুর আদলে। মঞ্চে সেতুকে আরও জীবন্ত রূপ দিতে জলাধারের ওপর এটি নির্মাণ করা হয়। পানিতে রাখা হয় নৌকাও।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বললো কিশোরী

Advertisement

মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য তখন প্রায় শেষের দিকে। ঠিক তখনই দেখা দেয় অভাবনীয় এক দৃশ্যের। পানিতে নেমে এক কিশোরী সাঁতরে এগিয়ে যেতে থাকে মঞ্চের দিকে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিতে গেলেও মঞ্চের সামনে থাকা দলটির জেষ্ঠ্য নেতারা মানা করেন। এরপর ওই কিশোরী সাঁতরে মঞ্চের কাছে চলে যায়।

বক্তব্য শেষের পর প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে ওই কিশোরীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। প্রধানমন্ত্রীর এমন আচরণের প্রশংসা করছেন দলটির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ওই কিশোরীকে সরিয়ে নিয়ে যান পুলিশের নারী সদস্যরা।

পদ্মা সেতুর বাঙালি রূপ! (ভিডিও)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.