জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক সময়ের আলো’র সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান হাবীবের মৃত্যুতে আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Advertisement
এক শোক বার্তায়, প্রধানমন্ত্রীর মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পথচারীরা হাবীবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



