
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজে ঝুঁকি শুধু নয়; ভয়ংকর ঝুঁকি রয়েছে। তাই তাদের জন্য ঝুঁকি তহবিল কীভাবে করা যায় সেটি ভেবে দেখা হবে। এ ছাড়া সাংবাদিকদের যে কল্যাণ তহবিল যেটা আছে সেটি কীভাবে আরও প্রসারিত করা যায়, বরাদ্দ বাড়ানো যায় সেটি দেখা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গেও কথা বলব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



