12536

Advertisement
স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হয়েছে গত ১০ অক্টোবর। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম রাউন্ডের খেলা। এনসিএলে জাতীয় দলের ক্রিকেটারদের সর্বোচ্চ অংশগ্রহণ চাইছে বিসিবি। মুশফিক-রিয়াদরা খেলা শুরু করলেও ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার কারণে অনুপস্থিত ছিলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তবে ১৩ তারিখ ফাইনাল শেষ হলেও সাকিব জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবেন কিনা জানে না ক্রিকেট বোর্ড। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাকিবের খেলা নিয়ে এক প্রশ্নে জানান, এই নিয়ে কিছু জানা নেই।

আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগে সাকিবের খেলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে নান্নু বলেন, ‘এখন পর্যন্ত কোনো আপডেট নেই।’

সিপিএল খেলার জন্য সাকিবের বোর্ড থেকে দেওয়া অনাপত্তিপত্র শেষ হয়েছে গত শুক্রবার। তার দল বার্বাডোস ট্রাইডেন্টস ফাইনালে ওঠায় তাকে আরও দুইদিন বাড়াতে হয়েছিল। এ জন্য ফোন করে বোর্ড থেকে আরও দুদিন বেশি থাকার বিষয়ে অনুমতি নিয়েছিলেন তিনি। আজকের মধ্যে সাকিবের দেশে পোঁছানোর কথা বলে জানিয়েছিলেন আকরাম খান। কিন্তু এখনো ফেরেননি সাকিব।

তবে এসেই এনসিএল খেলতে নেমে যাবেন না সাকিব-এ কথা জানিয়ে আকরাম খান বলেছিলেন, বিশ্রামের ব্যাপার আছে, এ ছাড়া ২৫ তারিখ থেকে শুরু হবে ভারত সফরের ক্যাম্পটি।

তিনি আরও বলেন, ‘তারও বিশ্রামের ব্যাপার আছে। সে গত জিম্বাবুয়ে-আফগানিস্তানের সঙ্গে খেলার পরপরই ওখানে গিয়েছে।’

জাতীয় দলের যারা টেস্ট ও টি-টোয়েন্টি খেলবেন তাদেরকে জাতীয় লিগের দুটি ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বোর্ড। তবে সাকিবের বিষয়টি নির্ভর করছে কোচের ওপর।

সাকিবের এনসিএলে খেলার বিষয়ে আকরাম খান বলেন, ‘এটা পুরোটা কোচের ওপর নির্ভর করছে। কোচের পরিকল্পনাই আমরা অনুসরণ করছি এবং যারা দুই ফরম্যাটে খেলবে টি-টোয়েন্টি ও টেস্ট ওদের জন্য দুইটা ম্যাচ (জাতীয় লিগ) অনুমোদন দিয়েছে। কোচ যেটা বলে সেটা কোচের সঙ্গে আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.