Advertisement
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে কিছুটা ধীর গতিতে খেললেও পরে সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি আফগানিস্তান। উইকেটে নেমে শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করছিলেন হাশমতউল্লাহ শাহিদি ও রহমত শাহ। কিন্তু সাকিবের বলে পুল করে উড়াতে গিয়ে সাজঘরে ফিরে যায় রহমত শাহ। এরপর দলের জন্য একাই যুদ্ধ চালিয়ে যায় হাসমতুল্লাহ শহিদি তবে ইনিংস বড় করতে ব্যার্থ হন তিনি।

মোসাদ্দেকের বল বেরিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন হাসমতুল্লাহ শহিদি। কিন্তু স্টাম্পিং করতে ভুল করেননি মুশফিকুর রহিম। তাকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেয় মোসাদ্দেক হোসেন। আউট হওয়ার আগে ৩১ বলে ১১ রান করেন তিনি। এর কিছু পরেই আফগান শিবিরে জোড়া আঘাত হানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তার শিকার ওপেনার গুলবাদিন নাইব (৪৭) ও মোহাম্মদ নবি(০)। ৪ উইকেট হারিয়ে যখন আফগানিস্তান চাপে পরে তখন আবারও ৩৮ বলে ২০ রান করা আসগর আফগানকে প্যাভিলিয়নের পথে হাটান সাকিব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। সামিউল্লাহ সেনওয়ারি ৬ ও ইকরাম আলিখিল ১ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১১৯/৫ (৩৩ ওভার)
বাংলাদেশ: ২৬২/ ৭ (৫০ ওভার)
টার্গেট: ২৬৩

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, সাইফউদ্দীন এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, ইকরাম আলিখিল, মুজিব-উর রহমান, দৌলত জাদরান এবং সামিউল্লাহ সেনওয়ারি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.