
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, ‘তোমরা দুর্দান্ত। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্যাশন দারুণ। মিরপুরে গেলেই ভরপুর গ্যালারি, সবাই ক্রিকেট উন্মাদনায় বুঁদ। আমি সত্যিই খুব উপভোগ করি। বাংলাদেশে খেলার ভালো কিছু স্মৃতিও আছে আমার। অবশ্য ২০০৭ বিশ্বকাপে তারা আমাদের হারিয়ে দিয়েছিল, আমরা বাদ পড়ে গিয়েছিলাম।’
বর্তমান বাংলাদেশ দলের প্রশংসার পাশাপাশি তিনি জানান, ইডেন টেস্ট উপলক্ষে বাংলাদেশ দলের পুরনো ও সাবেক খেলোয়াড়দের সাথে দেখা করতে পেরে উচ্ছ্বসিত।
রাহুল দ্রাবিড় আরো বলেন, ‘বাংলাদেশের দলটা ভালো। কিছু খেলোয়াড়ের জন্য শ্রদ্ধা আসে। রাহী-খালেদরা ভালো করছে। আকরাম, এনামুলরাও একসময় ভালো করত। তাদের সাথে অনেকদিন পর দেখা হল, ভালো লাগছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



