Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সাকিব ভারত সফরে থাকবেন কিনা জানা যাবে মঙ্গলবার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাকিব ভারত সফরে থাকবেন কিনা জানা যাবে মঙ্গলবার

By Hasan MajorOctober 28, 2019Updated:October 28, 20192 Mins Read

সাকিব

Advertisement
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলের প্রস্তুতি চললেও টানা দুদিন হাজির হননি বাংলাদেশের টি২০ ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। খবর ইউএনবি’র।

ক্রিকেটাররা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর শুক্রবার থেকে শুরু হয় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। শুধু শনিবারই প্রস্তুতি ক্যাম্পে হাজির হয়েছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

এ অবস্থায় টাইগার দলপতি ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। বিষয়টি পরিষ্কার হতে টাইগার ভক্তদের অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত।

এদিন ভারত সফরের টি২০ সিরিজের জন্য সংশোধিত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ অক্টোবর টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত স্কোয়াড থেকে ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে ইনজুরির কারণে খেলতে পারবেন না পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।

সন্ধ্যায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে আকরাম খান বলেন, ‘ঘোষিত আগের স্কোয়াডের দুজন সদস্য এই সিরিজে থাকছে না। মঙ্গলবার আমরা সংশোধিত স্কোয়াড ঘোষণা করব। টেস্ট সিরিজের দল ঘোষণা করতে কমপক্ষে দুদিন সময় লাগবে।’

‘আমরা ভারতের ক্রিকেট বোর্ড থেকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেয়েছি। এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং ক্রিকেটারদের সাথে আলোচনা করতে হবে,’ যোগ করেন তিনি।

এর আগে বাংলাদেশ ও ভারত কখনো দিবারাত্রির টেস্ট খেলেনি। বাংলাদেশ রাজি হলে দুদেশের জন্যই প্রথম দিবারাত্রির টেস্ট হবে।

এদিকে টি২০ স্কোয়াডে সাকিবের থাকার বিষয়ে কিছু নিশ্চিত করেননি আকরাম খান। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্কোয়াডে সাকিবের অনুপস্থিতির বিষয়ে আমি কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। এ বিষয়ে আমরা কিছু বলতে চাচ্ছি না। আপনারা আগামীকাল (মঙ্গলবার) জানতে পারবেন।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান বেশ কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন যে সাকিব ভারত সফরে যেতে আগ্রহী নয়।

আগামী মাসে টি২০ ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামী ৩ নভেম্বর প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে অরুন জেটলি স্টেডিয়ামে। ৭ এবং ১০ নভেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে রাজকোট এবং নাগপুরে। ম্যাচ তিনটি বাংলাদেশ সময় সাড়ে ৬টায় শুরু হবে।

টি২০ সিরিজ শেষে দুদল দুটি টেস্ট সিরিজে মুখোমুখি হবে। আগামী ১৪ নভেম্বর প্রথম এবং ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa