Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পাকিস্তানের বিপক্ষে সাকিব-লিটনে লড়াকু পুঁজি বাংলাদেশের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে সাকিব-লিটনে লড়াকু পুঁজি বাংলাদেশের

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 13, 2022Updated:অক্টোবর 13, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : নিয়মরক্ষার ম্যাচ বলে এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। পুরো সিরিজটিই ছিল বাংলাদেশের জন্য পরীক্ষা-নিরীক্ষার। এমন ম্যাচে সাকিব-লিটনের ব্যাটে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৩ রান।  ফলে জিততে হলে পাকিস্তানকে তুলতে হবে ১৭৪ রান। ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় পেতে এই রানেই পাকিস্তানকে আটকাতে হবে বাংলাদেশের।

পাকিস্তানকে আটকাতে সাকিব-লিটনে লড়াকু পুঁজি বাংলাদেশের

Advertisement

টস জিতে ব্যাট করতে এসে ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন শান্ত। প্রথম রানের জন্য খেলেছেন ৯ বল। বেশিক্ষণ টিকতেও পারেননি তিনি। ষষ্ঠ ওভারে ওয়াসিমের বলে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন নাজমুল। ১৫ বলে ১২ রানে ফিরলেন এই ওপেনার। এর আগে দলকে হতাশ করে ৪ রান করে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার।

তৃতীয় উইকেট জুটিতে দলনেতা সাকিবকে নিয়ে দুর্দান্ত ব্যাট করেন ওপেনার লিটন। এ সময় দুজন মিলে মাত্র ৫৫ বলে গড়েন ৮৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৯ রানে আউট হয়েছেন লিটন। মাত্র ৪২ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো।

লিটনের দেখানো পথে হাঁটেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৭০ রান। আজ পাকিস্তানের বিপক্ষেও তুললেন টানা আরেকটি ফিফটি। আন্তর্জাতিক টি২০তে সাকিবের ক্যারিয়ারে এটি ১২তম ফিফটি। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টায় সাকিব ফিরলেন ৬৮ রান করে। ৩ ছক্কা ও ৭ চারে সাজানো ছিল সাকিবের এই ইনিংস।

এছাড়া ১ রানে ইয়াসির আরি রাব্বি, ১১ রানে আফিফ হোসেন আউট হন। আর ২ রানে সোহান ও ১ রানে সাইফউদ্দিন অপরাজিত থাকেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম। আর একটি উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ নেওয়াজ।

বাংলাদেশ দলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ ফিরেছেন। পেসার এবাদত হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের জায়গায় দলে ফেরানো হয়েছে তাদের।

পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শাহনওয়াজ দাহানির জায়গায় ফিরেছেন আরেক পেসার মোহাম্মদ হাসনাইন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক : অনন্যা পাণ্ডে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

জুন 15, 2026
আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

জুন 15, 2026
বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

জুন 15, 2026
Latest News
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa