
সাকিবকে দেখবেন এমন আশা নিয়ে ৭ দিনের জন্য ইন্দোরের ওই স্টেডিয়ামের সিকিউরিটির কাজ নিয়েছেন বিশাল রাজপুত। মূলত তিনি একজন শিক্ষার্থীয়। পড়াশুনার ফাঁকে ফাঁকে কাজ করেন। বিশাল বলেন, আমি এখানে দাঁড়িয়ে কাজ করছি কারণ নেটে ক্রিকেটার আসে ব্যাট করতে। ভেবেছিলাম সাকিব হয়তো টেস্ট খেলতে আসবে। এখন শুনলাম ও (সাকিব) এক বছর নিষিদ্ধ। ভীষণ খারাপ লাগছে। তিনি অনেক দারুণ একজন ক্রিকেটার। আমার তাকে খুব ভালো লাগে। আমি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তাকেই বেশি চিনি। তিনি এলে খুব ভালো লাগতো।
বিশাল আরও বলেন, আমার বাংলাদেশের খেলা খুব ভালো লাগে। দিল্লিতে ভারতকে হারিয়েছে, নাগপুরে তো আমাদের দল বেঁচে গেছে দীপক চাহারের কারণে। আশা করি টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



