Advertisement
স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চরম দৃষ্টিকটু ও অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে নানা কথা চলছে। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে স্ট্যাম্পে লাথি মেরে সাকিব এখন নিন্দিত। সারা দেশে সমালোচনার ঝড়, ভক্তরাও বিব্রত। ম্যাচে তার দল মোহামেডান ৫ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জিতলেও সাকিবের ঘটনায় পুরো আনন্দ মাটি হয়ে গেছে। এদিকে সাকিবের এমন আচরণ নিয়ে এবার মুখ খুলেছেন প্রত্যক্ষদর্শী ফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান লিটু।

আজ শনিবার (১২ জুন) এক গণমাধ্যমকে লিটু বলেন, ‘আমার কাছে যেটা মনে হয় সাকিব জানতেন না ম্যাচ যে ৫ ওভারেই ডিসাইড হয়ে গেছে। ৬ষ্ঠ ওভারে যে ঘটনাটা হল তাতে আমার মনে হয় সে এটা জানতো না। একটা জিনিস কি, বৃষ্টি ছাড়া যদি আমি উইকেট কাভার করতে যাই তাহলে তো আবাহনী আমাকে উল্টো চাপ দিবে সিম্পল হিসাব।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টির জন্যইতো আমি কাভারটা আনিয়েছি, গ্রাউন্ডসম্যানদের ডাকছি। বৃষ্টি না পড়া অবস্থায় আমি উইকেট কাভার করতে গেলে তো উল্টো আবাহনী আমাকে চার্জ করার কথা। তাই না? বৃষ্টি শুরু হয়ে গেলে, উইকেট ভিজে গেলে কি আমি কাভার করবো? নিশ্চয়ই না। ঠিক আইনে যা আছে সেভাবেই আমরা করেছি। ও আসলে কেন এটা করলো আমারও বোধগম্য হয় না।’

বৃষ্টি আইনে টি-টোয়েন্টি ফরম্যাটের দ্বিতীয় ইনিংসের ৫ ওভার খেলা হলেই ম্যাচে ফল বের হয়। বাংলাদেশের সবথেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাকিব আল হাসান কি এই নিয়ম সম্পর্কে জানেন না? লিটু বলেন, ‘সেটা আমারও প্রশ্ন। তার তো জানার কথা। তার তো জানার কথা ৫ ওভারে তারা ২২ রানে এগিয়ে আছে। সে কিভাবে এটা করলো আমি এখনো আসলে বুঝতে পারছিনা।’

তবে লিটু মনে করেন প্রথম ঘটনার পরেই বাকি ঘটনাগুলো সাকিব করেছেন। তিনি বলেন, ‘খেলা কিন্তু স্মুথলি চলতেছিল। এলবিডব্লিউর আবেদন হওয়ার পর সে হয়তো মেজাজ ধরে রাখতে পারেনি। পরে দ্বিতীয় ঘটনাটাও ঘটালো।’

এদিকে নিজের এই আচরণের শাস্তিও পেয়েছেন দেশের ইতিহাসের সেরা এই ক্রিকেটার। ম্যাচে আচরণবিধি ভাঙায় ৫ লাখ টাকা জরিমানাসহ তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.