চলমান পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল দুই টেস্টের সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ড সফরে যাবে।
সেই সফরকে সামনে সাকিব সহ ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়।
কিন্তু তিনি নিউজিল্যান্ড সফরে যেতে চান না বলে আনুষ্ঠানিক ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দেন।
তার সেই চিঠি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে সাকিবের এই হঠাৎ করে ছুটি চাওয়া সমস্যা বলেও জানালেন তিনি। বললেন, ‘এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে, আগাম জানাতে হবে। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা।’
এই সমস্যার সমাধানের ব্যবস্থার কথাও জানান বিসিবিপ্রধান। বলেন, ‘জানুয়ারি থেকে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, পুরো পরিকল্পনা বলে দিতে হবে। কোনো বিশ্রাম লাগলে বা বিরতি লাগলে এটা যেন আমাদের আগে জানানো হয়। তাহলে বিকল্প খেলোয়াড় আমরা তৈরি করে রাখতে পারব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



