
১৭৪ দিন পর ফিফটি পেয়েছেন সাকিব। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৯৬ রান করে। ওয়ানডে ক্যারিয়ারে ৯০ পেরিয়ে এ নিয়ে দ্বিতীয়বার অপরাজিত থাকলেন তিনি। সর্বশেষ ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ম্যাচজয়ী ইনিংসে আউট হননি তিনি। সেদিনের মতো আজও ম্যাচসেরা হয়েছেন সাকিব।
টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে ৭ উইকেট হারিয়ে সাকিব বীরত্বে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া দুটি উইকেট নেন সাকিব আল হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



