Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সাকিবের সাথে ভারতীয় জুয়াড়ির কথার রেকর্ড ফাঁস
খেলাধুলা

সাকিবের সাথে ভারতীয় জুয়াড়ির কথার রেকর্ড ফাঁস

By iNews DeskOctober 30, 2019Updated:October 30, 20193 Mins Read

সাকিব ভারতীয় জুয়াড়ির

Advertisement
দুই বছর আগে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন জুয়াড়িদের কাছ থেকে। কিন্তু তা গোপন রেখেছিলেন আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) কাছে। এ তথ্য গোপন করার অভিযোগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন। বিশ্বসেরা অলরাউন্ডার এই শাস্তি পেয়েছেন আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি আইন লঙ্ঘন করার অপরাধে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সব কটি দায় মেনে নিয়েছেন। যদি নিষেধাজ্ঞার সময় শাস্তির সব বিধিনিষেধ মেনে চলেন, তাহলে ২০২০ সালের ২৯ অক্টোবর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

আইসিসি’র ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উঠে এসেছে সাকিবের সঙ্গে সেই জুয়াড়ির বিস্তারিত যোগাযোগের সব তথ্য। সেই তথ্যই আমাদের আজকের প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
১. ২০১৭ সালের ৪ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। সে সময় ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন সাকিব।

২. তারই পরিচিত কোনও এক ব্যক্তি দীপক আগারওয়াল নামে এক ভারতীয় জুয়াড়িকে তার ফোন নম্বর দিয়েছেন যাকে সাকিব আল হাসান চিনতেন।

৩. নভেম্বর ২০১৭ এর মাঝামাঝি সময়ে হোয়াটসঅ্যাপে আগারওয়ালের সঙ্গে সাকিব কিছু বার্তা আদান-প্রদান করেন। তখনই আগারওয়াল সাকিবের সঙ্গে দেখা করার প্রস্তাব দেন।

৪. ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের সময় দলের অনুশীলনে অংশ নেন সাকিব। সিরিজ চলাকালীন দু’জনের মধ্যে আবারও হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান হয়।

৫. ১৯ জানুয়ারি সাকিবকে অভিনন্দন জানিয়ে খুদে বার্তা পাঠান আগারওয়াল, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা হন সাকিব। সেদিনই সাকিবকে একটি বার্তা পাঠান আগারওয়াল, যেখানে লেখা ছিল- ‘কাজটা কি এখনই হবে, নাকি আমি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব?’

৬. এখানে ‘কাজ’ বলতে মূলত দলের ভেতরের খবর ফাঁস করাকে বুঝিয়েছেন আগারওয়াল।

৭. আগারওয়ালের কাছ থেকে পাওয়া এই প্রস্তাবের কথাই আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) বা অন্য কোনো দুর্নীতিবিরোধী সংস্থাকে জানাননি সাকিব।

৮. ঠিক এর চার দিন পর ২৩ জানুয়ারি আগারওয়ালের কাছ থেকে আরও একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান সাকিব। যেখানে দলের ভেতরের খবর ফাঁস করার জন্য আবারও সাকিবকে প্রস্তাব দেন তিনি। বার্তায় আগারওয়াল বলেন, ‘এই সিরিজের ব্যাপারে কি কোনও তথ্য পেতে পারি?’

৯. সাকিব তথ্যটি নিশ্চিত করেন যে আগাওয়াল তাকে ত্রিদেশীয় সিরিজের তথ্য দিতে বলেছিলেন।

১০. একই প্রস্তাব আবার পেলেও দুর্নীতিবিরোধী সংস্থাকে এবারও কোনো কিছুই জানাননি সাকিব।

১১. ২৬ এপ্রিল ২০১৮, আইপিএলে সাকিব সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামেন।

১২. সেদিন হোয়াটসঅ্যাপে পুনরায় সাকিবকে বার্তা পাঠান আগারওয়াল যে, তার (সাকিব) দলের একজন নির্দিষ্ট খেলোয়াড় ওই ম্যাচে খেলবেন কি-না। এছাড়া দলের ভেতরের আরও কিছু তথ্য জানতে চান আগারওয়াল।

১৩. সেদিন আগারওয়ালের সঙ্গে অনেকক্ষণ ধরেই কথা চালিয়ে যান সাকিব। আগারওয়াল সাকিবের কাছে ডলার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চান। সাকিব জবাবে তাকে জানান যে, তিনি আগারওয়ালের সঙ্গে দেখা করতে চান ‘প্রথমে’।

১৪. ২৬ এপ্রিলের সেই ‘চ্যাটিং’য়ের বেশ কিছু অংশ সাকিব ফোন থেকে ডিলিট করে দেন। দলের ভেতরের যে তথ্য জানতে চেয়েছিলেন আগারওয়াল, সেই বার্তাগুলোই ডিলিট করেন সাকিব।দুর্নীতি দমন ইউনিটের কাছে সাকিব এটা স্বীকার করেছেন।

১৫. ওই দিনের কথোপকথনের পরেই আগারওয়ালের বিষয়টা নিয়ে সাকিবের সন্দেহ হয়। আগারওয়াল যে একজন জুয়াড়ি, সেটা বুঝতে পারেন সাকিব।

১৬. এবারও সাকিব আকসুকে ২৬ এপ্রিলের ঘটনার ব্যাপারে কিছুই জানাননি।

আইসিসির কাছে নিজের অপরাধ স্বীকার করে সাকিব বলেছেন, ‘আমার পছন্দের খেলা ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে আমি খুবই কষ্ট পাচ্ছি। তবে আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে তা মেনে নিচ্ছি। আমি অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও তা আকসুকে জানাইনি। আমি আমার দায়িত্ব পালন করিনি।’

সাকিব আল হাসান আকসুকে জানান, আগারওয়ালের দেওয়া কোনো প্রস্তাবেই তিনি রাজি হননি। আগারওয়ালের দেওয়া প্রস্তাবে দলের অভ্যন্তরীণ কোনো তথ্যই তিনি ফাঁস করেননি। এমনকি আগারওয়ালের কাছ থেকে কোনো ধরনের নগদ অর্থ কিংবা অন্য কোনো উপহারও তিনি নেননি।

আইসিসির প্রতিবেদনে সাকিবের বরাত দিয়ে বলা হয়েছে, ‘তরুণ ক্রিকেটাররা আমার এ ভুল থেকে শিক্ষা নেবে। বিশ্বের অধিকাংশ ক্রিকেটার ও সমর্থকের মতো আমিও চাই দুর্নীতিবিরোধী খেলার পরিবেশ। আমি আইসিসির দুর্নীতিবিষয়ক কমিটির সঙ্গে এ ব্যাপারে কাজ করার অপেক্ষায় আছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

July 10, 2026
VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

July 10, 2026
স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

July 10, 2026

Latest News

এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

mbappe-penatly-miss

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

মেসি

তুমুল বিতর্কের মধ্যেই মেসিকে জোড়া স্বীকৃতি দিলো গিনেস বুক

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

World Cup

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa