জুমবাংলা ডেস্ক: পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে সাতজন অতিরিক্ত পুলিশ সুপার ও পাঁচজন এএসপি রয়েছেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন মঙ্গলবার ও বুধবার স্বাক্ষরিত হলেও প্রকাশ হয় বৃহস্পতিবার।
পুলিশ

Advertisement

বদলি কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিনকে পুলিশ সদরপ্তরে, মনসুর আলম কাদেরীকে পুলিশ সদরপ্তরে, ফারিয়া আফরোজকে টাঙ্গাইলের পিটিসিতে, কে এম শহিদুল ইসলাম সোহাগকে নরসিংদী সার্কেল, এস এম মিজানুর রহমানকে ১৩ এপিবিএনে, মো. সোলায়মান মিয়াকে ডিএমপিতে ও সিআইডির জিসানুর হককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে মো. মাহিন ফরাজীকে পুলিশ সদরদপ্তরে, সাব্বির হাসানকে ডিএমপিতে, এইচ এম শফিকুর রহমানকে নৌ-পুলিশে, মো. আসাদুজ্জামানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইমরান আহম্মেদকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রাথমিকে বদলি নিয়ে সুখবর, আবেদনের সময় বাড়ল যতদিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.