Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

জেলাগুলো হলো-ফরিদপুর, বগুড়া, পটুয়াখালী, মানিকগঞ্জ, মাগুরা, সিরাজগঞ্জ ও জামালপুর।

ফরিদপুরের দুই উপজেলায় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- সালথা উপজেলার কাগদি স্বজনকান্দা গ্রামের ইদ্রিস মোল্যার স্ত্রী হাসি বেগম (৪৫), বাতা গ্রামের ইসমাইল মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৪৭) এবং নগরকান্দা উপজেলার দক্ষিণ বিলনালিয়া গ্রামের পাচু বেপারীর ছেলে ইমরান বেপারী (২২)।

প্রায় একই সময়ে বগুড়ার সারিয়াকান্দিতে পৃথক দুই স্থানে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন-উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চর এলাকার আমিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী ফেলানী খাতুন (৩৮) এবং একই ইউনিয়নের চর বাটিয়া গ্রামের তহসিন আলীর ছেলের সুমন মিয়া (৩২)।

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মতিউর রহমান ফরাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত ধলু ফরাজীর ছেলে।

এছাড়া দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মঙ্গল চন্দ্র সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মঙ্গল চন্দ্র সরকার উপজেলার মৌহালী এলাকার মৃত লালু চন্দ্র সরকারের ছেলে।

এদিকে বিকেল ৩টার দিকে মাগুরায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় বজ্রপাতে ওয়ালিদ বিশ্বাস (৩৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার নলদাহ গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে।

বিকেল তিনটার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে ধুইতা সেখ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

অন্যদিকে সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাঠি গ্রামের টিটু মিয়ার ছেলে সারোয়ার হোসেন (১৫) এবং একই ইউনিয়নের চরগোলাবাড়ী নামাপাড়া গ্রামের গণি মিয়ার ছেলে রাসেল (২২)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.