
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ১৬.৫ ওভারে অল-আউট হয়ে যায় ১৩২ রানে।
ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখায় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে তারা একসময় ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬০ রান তুলে ফেলে। শেষমেশ ডেভিড ওয়ার্নার আউট হন ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫২ রান করে। জনি বেয়ারস্টোকে ফিরতে হয় ব্যক্তিগত শতরানে দোরগোড়া থেকে। ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৯৭ রান করে আউট হন তিনি। এছাড়া কেন উইলিয়ামসন ১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। রবি বিষ্ণুই ২৯ রানে ৩ উইকেট নেন। অর্শদীপ দখল করেন ৩৩ রানে ২টি উইকেট।
পাঞ্জাবের হয়ে পুরান ৭৭ রানের ইনিংস খেলে আউট হন। ৩৭ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৭টি ছক্কা মারেন। বাকিদের মধ্যে দু’অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল লোকেশ রাহুল (১১) ও সিমরন সিং (১১)। রশিদ খান ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। খলিল আহমেদ ও টি নটরাজন দখল করেন ২টি করে উইকেট। ১টি উইকেট অভিষেক শর্মার। ম্যাচের সেরা হয়েছেন বেয়ারস্টো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



