স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি। এ সময় ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দেয় ওয়ালটন।

Advertisement

রবিবার (১৭ নভেম্বর) বিকালে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতায় সাবিনা খাতুন-সানজিদা আক্তারদের এই সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় ফুটবল দলসহ আরও উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, নারী দলের কোচ পিটার বাটলার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও অ্যাডভাইজার (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বাফুফে নির্বাহী কমিটির সদস্য কিরণ বলেন, ‘মেয়েরা যখন বয়সভিত্তিক লেভেলে ভালো করতো তখনও ওয়ালটন আমাদের পাশে ছিল, মেয়েদের উৎসাহিত করতো, সংবর্ধনা দিতো। সেটা যত ছোটই হোক যত বড়ই হোক সবসময় ওয়ালটন আমাদের পাশে ছিল। এ জন্য ওয়ালটনকে ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও ওয়ালটন একইভাবে পাশে থাকবে।’

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন তিনি শুরু থেকেই ওয়ালটনকে পাশে পেয়েছেন এবং তার আশা আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

‘আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ওয়ালটনকে। ওয়ালটনের সঙ্গে ফেডারেশনের সম্পর্ক বহু পুরোনো। আমি যখন শুরু করেছি তখনও দেখেছি ওয়ালটন সবসময় মেয়েদের ফুটবলের পাশে ছিল। অবশ্যই আমি মনে করি এটা মেয়েদের অনুপ্রাণিত করে। আমরা যখন সাফল্য নিয়ে আসি সবাই যখন উৎসাহিত করে এটা মেয়েদের মোটিভেশন হিসেবে কাজ করে। কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়।’

‘আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখছি যেভাবে মেয়েদের ফুটবলকে উৎসাহিত করে যাচ্ছেন, আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকবেন’ -আরও যোগ করেন সাবিনা।

ওয়ালটনের পক্ষ থেকে এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বস্তরের কর্মকর্তাদের প্রতি। বিশেষ করে নারী বিভাগের চেয়ারম্যান থেকে শুরু করে যারা টিমের সঙ্গে সংযুক্ত ছিলেন, টিমকে দেখভাল করে দেশের জন্য অনেক বড় সুনাম বয়ে নিয়ে আসছেন তাদের প্রতি, আমরা কৃতজ্ঞ, পুরো দেশবাসী কৃতজ্ঞ।’

নারী বিভাগের যাত্রার শুরু থেকে ওয়ালটন পাশে আছে বলে জানিয়ে তিনি বলেন, ‘যাত্রার প্রথম থেকে আমরা নারী বিভাগের সঙ্গে আছি, এখনও আছি ইনশাল্লাহ আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা চাই দেশের এরকম সুনাম যেন মাঝেমাঝে পাই।’

আনলাকি থার্টিন! কেন এখনো ১৩ সংখ্যা নিয়ে এত সংশয়

আরও যোগ করেন এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ‘আমরা ওয়ালটন হাইটেক ক্রীড়াঙ্গনের সব বিভাগেই কাজ করছি, ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা বেশ পুরোনো, যখন থেকে কিরণ আপা হাল ধরেছেন। আমাদের এই ধারবাহিকতা অব্যাহত রাখবো। চ্যাম্পিয়ন দলকে সংবর্ধিত করতে পেরে ওয়ালটন পরিবার যথেষ্ট খুশি। আমাদের এ ধরণের প্রোগ্রামগুলো সবাইকে উৎসাহিত করার জন্য চলতে থাকবে। উইমেন্স বিভাগের যে খেলাগুলো হবে ফেডারেশনের অধীনে সবগুলোর সঙ্গে আমরা থাকার চেষ্টা করবো।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.