Advertisement
জুমবাংলা ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এম এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অ্যা পোর্ট্রেট ইন রিফ্লেকশনস (A Portrait in Reflections)’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম।

ড. এম. এনামুল হক বলেন, সত্য কথা বলার চেয়ে বড় কাজ কিছু নেই। তিনি সবাইকে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

নিজের লেখা বই সম্পর্কে তিনি বলেন, বইটিতে আমার পরিবার, চাকরি জীবনের নানা ঘটনা এবং দেশে-বিদেশের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, ‘বইটিতে এনামুল হক স্যার তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হবো’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লেখকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা।

বইটি প্রকাশ করেছে ‘অতঃপর প্রকাশনী’।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.