
আজ এক শোক বার্তায় ভূমিমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে আমাদের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এডভোকেট আব্দুল মতিন খসরু বর্ণাঢ্য কর্মময় জীবনে একাধারে ছিলেন প্রথিতযশা আইনজীবী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। বাংলাদেশে কল্যাণকর সমাজ বিনির্মাণেও অসামান্য অবদান রেখে আসছিলেন তিনি। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



