Advertisement
জুমবাংলা ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। তার বাসভবনের তিনটি গ্লাস ভেঙে গেছে বলে জানা যায়।

বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়ি মেহজাবিনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুইটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে।

ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল জানান, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তারা তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হামলার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে বরিশালে অবস্থান করা শাহজাহান ওমর অভিযোগ করেছেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি নাসিম আকনের নেতৃত্বে তার বাড়িতে হামলা করা হয়েছে।

রাষ্ট্র সংস্কারের ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.