
তিনি আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয় সরকারমন্ত্রী শোকবার্তায় আরও বলেন, অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান প্রবীণ রাজনীতিবিদ। দেশ ও মানুষের সেবায় তাঁর অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
পাঁচবার নির্বাচিত প্রবীণ এই সংসদ সদস্য আজ বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



