Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ
ঢাকা বিভাগীয় সংবাদ

সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

By Saiful IslamMay 7, 20233 Mins Read
Advertisement

সাভার প্রতিনিধি: দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালিয়ে ৪ লাখ ৩৫ হাজার টাকা লুটপাটের অভিযোগ সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের বিরুদ্ধে। এ হামলায় ভুক্তভোগী ওই ব্যবসায়ীর স্ত্রীসহ ৬ জন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে ৪ জনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ মে) বিকেল ৫ টায় সাভার পৌরসভার আনন্দপুর এলাকার বিসমিল্লাহ ওয়াস ফ্যাক্টরি নামক ওই প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী চুন্নু বাদী হয়ে সাভার পৌর ছাত্রলীগ সভাপতি এবং পৌরসভার নামাগেন্ডা এলাকার হোসেন আলীর ছেলে মাসুম দেওয়ান ওরফে মুরগি মাসুম(২৫) সহ ৯ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাকি অভিযুক্তরা হলেন- সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকার ইমান আলীর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন ওরফে টেন্ডার আলমগীর (৩০), চাঁপাইন এলাকার বাসিন্দা ও ধর্ষণের অভিযোগে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি সোহেল রানা ওরফে ধর্ষক রানা (৩৩), নামাগেন্ডা এলাকার হাবু মিয়ার ছেলে নাদিম দেওয়ান ওরফে গুন্ডা নাদিম (২৪), উলাইল এলাকার আব্দুল জলিলের ছেলে টিপু ওরফে বালু টিপু (২৮), কাতলাপুর এলাকার বাসিন্দা বাবু ওরফে রড বাবু (২৮), একই এলাকার পলাশ ওরফে খাটা পলাশ (৩০), মজিদপুর এলাকার বাসিন্দা পাভেল ওরফে চাঁদাবাজ পাভেল (৩৫), নামাগেন্ডা এলাকার হানিফ মিয়ার ছেলে সজীব (২৪)। এছাড়াও এ অভিযোগ পত্রে অজ্ঞাত আরও ১২ জনকে আসামী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত একমাস যাবত সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার বিসমিল্লাহ ওয়াশ ফ্যাক্টরিতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল মাসুম দেওয়ান ওরফে মুরগি মাসুম বাহিনীর সদস্যরা। চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার বিকেলে মাসুমের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে জোর পূর্বক প্রবেশ করে অভিযুক্তরা। পরে ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী চুন্নুর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীকে চর থাপ্পর মারতে থাকে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি সোহেল রানা। পরে ওই ব্যাবসায়ীর ছেলে আবির তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে সাভার পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান ওরফে মুরগি মাসুম তার হাতে থাকা পিস্তল দিয়ে আঘাত করে আবিরের বাম চোখের নিচে রক্তাক্ত জখম করে। রড বাবু তাহার হাতে থাকা লোহার রড দিয়ে আবিরকে এলোপাথারি মারতে থাকে এতে তার বাম হাতের হার ভেঙ্গে যায়।

বাবা ও ছেলের ডাক চিৎকার শুনে ব্যবসায়ীর স্ত্রী রত্না ও ছোট ভাই নান্নু তাদের বাঁচাতে এগিয়ে আসলে নাদিম দেওয়ান তার হাতে থাকা গ্যাসের লোহার পাইপ দিয়ে বাড়ি মেরে ছোট ভাই নান্নুর বাম হাত ভেঙে দেয়। ওই সুযোগে পাভেল ওরফে চাঁদাবাজ নান্নুর পরনের পাঞ্জাবির পকেট থেকে নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

শুধু তাই নয় গুন্ডা নাদিম ব্যবসায়ী চুন্নুর স্ত্রী রত্নাকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকে। ঘটনা দেখার পর ওই ব্যবসায়ীর ভাতিজা বাহাদুর এগিয়ে আসলে রড বাবু ও খাটা পলাশ তাকেও এলো পাথারি কিল ঘুষি ও লাথি মারতে থাকে। এতে বাহাদুরের ডান চোখের নিচে রক্তাক্ত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা আলমগীর ওরফে টেন্ডার আলমগীর ছিনিয়ে নেয়া। তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে মাসুম দেওয়ান ওরফে মুরগি মাসুম তার হাতে থাকা পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়িয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। অবশিষ্ট বাকি টাকা না দিলে ভুক্তভোগীদের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে কথা বলতে মাসুম দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত করে ঊর্ধ্বতন স্যারদের নির্দেশে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অভিযোগ ছাত্রলীগ ঢাকা নেতার প্রতিষ্ঠানে বিভাগীয় বিরুদ্ধে সংবাদ সাভারে হামলা-লুটপাটের
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.