
রংপুর কর অঞ্চলের কর কমিশনার আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী সুজন বলেছেন, ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। সাম্প্রতিক রেল দুর্ঘটনা ও রেলের বগিতে অগ্নিকান্ড নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে। ২০১৪ সালে হরতালের নামে দেশের সম্পদ পুড়িয়ে নষ্ট করা হয়েছে। বাস ও ট্রেনে আগুন দেয়া হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনাতেও আমরা সেই ধরণের আলামত পাচ্ছি। এসব দুর্ঘটনা তাদের।
এসময় তিনি আরও বলেন, এর আগে একই এলাকায় বনলতা এক্সপ্রেসে ঢিল মারলে দুইজন নিহত হন। এছাড়া ওই স্থানে রংপুর এক্সপ্রেসে নাশকতা চেষ্টার ঘটনা ঘটেছে। তাই আমরা মনে করি এটি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড। সেখানে কিছু লোক কাজ করছিল। আমরা তাদের গ্রেপ্তার করেছি। আমরা আশাকরি পুলিশ প্রশাসনের মাধ্যমে শিগগির সঠিক ঘটনা উদঘাটন করতে পারবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



