Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোশতাক হত্যাকান্ডের বিচার বন্ধ করতে যে অধ্যাদেশ জারি করেছিলো জিয়াউর রহমান তা আইনে পরিণত করে। এদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি, ১৫ আগস্টদের ঘাতকদের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি।

ওবায়দুল কাদের আজ রোববার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। আলোচনা সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মিনরুল ইসলাম মনু প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, রক্তাক্ত এ আগস্ট মাস এলেই বিএনপি নামক দলটির গাত্রদাহ শুরু হয়। ১৫ আগস্টের খুনীদের পুরস্কৃত করেছিলো জিয়াউর রহমান, যে কথা কি বিএনপি ভুলে গেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিলো তারাই আজ ইতিহাস থেকে মুছে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র পায়ে ঠেলে সোনালী সোপানের দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, জুলিয়াস সিজার থেকে শুরু করে পৃথিবীতে যত রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে তার মধ্যে সব চেয়ে নির্মম, নৃশংস, বর্বরোচিত হত্যাকান্ড ১৯৭৫ এর ১৫ আগস্টের হত্যাকান্ড। কোনো হত্যাকান্ডে অবলা নারী, অন্তসত্তা নারী, অবুঝ শিশুকে হত্যা করা হয়নি। উইলিয়াম শেক্সপিয়ার যদি এই হত্যাকান্ডের পর বেঁচে থাকতেন তাহলে তিনি বলতেন ১৫ আগস্টের হত্যাকান্ড পৃথিবীর সবচেয়ে নির্মম হত্যাকান্ড। এই হত্যাকান্ডের মধ্য দিয়ে খুনীরা সদ্য স্বাধীন রাষ্ট্রের আত্মাকে, সার্বভৌম রাষ্ট্রের অহংকারকে হত্যা করতে চেয়েছিলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.