Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 20, 2019Updated:November 20, 20194 Mins Read

ধর্মঘট

Advertisement

জুমবাংলা ডেস্ক: বহুল আলোচিত নতুন সড়ক পরিবহন আইন সম্প্রতি দেশে কার্যকর হয়েছে। আর এই আইন সংস্কারের দাবিতে আজ বুধবার (২০ নভেম্বর) তৃতীয় দিনের মতো সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছেন চালক ও শ্রমিকরা।

অঘোষিত এই ধর্মঘটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এদিকে ৯ দফা দাবিতে বুধবার (২০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

খুলনা প্রতিনিধি জানান, সড়ক আইন সংশোধনের দাবিতে তৃতীয় দিনের মতো খুলনায় ধর্মঘট পালন করছে চালক ও শ্রমিকরা। আজও খুলনা থেকে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এ অবস্থার যাত্রীরা জরুরি প্রয়োজনে ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাগেরহাট, কাটাখালী ও গোপালগঞ্জ যাচ্ছেন।

মো. ইমরান হোসেন নামে এক ছাত্র বলেন, ‘তিন দিন ধরে খুলনায় অবস্থান করছি। আমার গ্রামের বাড়ি মাদারীপুর। জরুরি প্রয়োজন রয়েছে গ্রামে। এ কারণেই খুলনা থেকে ইজিবাইকে করে ২০০ টাকা দিয়ে গোপালগঞ্জ যাচ্ছি। সেখান থেকে অন্য গাড়ি পাবো কিনা জানি না।’

বাসচালক মনিরুজ্জামান মনির বলেন, মালিক বা শ্রমিক নেতারা সড়কে গাড়ি নিয়ে নামেন না। তাই চালকদের সমস্যা উনারা বুঝবেন না। চালকদের জেল জরিমানা হলে উনারা তখন পাশেও থাকবেন না। জেলে গেলে চালকই যাবে। তাই চালকরা গাড়ি চালানোর পক্ষে নেই। চালকদের কোনও সংগঠনও নেই। এরা নিজ নিজ অবস্থান থেকে গাড়ি চালানো বন্ধ রেখেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে কুড়িগ্রাম থেকে সব রুটে বাস, মিনিবাস ও ট্রাক-ট্যাংকলরিসহ সব গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বকসি বলেন, বুধবার সকাল থেকে সব ধরনের গণপরিবহনের শ্রমিকরা অঘোষিত কর্মবিরতি শুরু করেছে বলে জানতে পেরেছি।

পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন, শ্রমিকদের এই আল্টিমেটাম যৌক্তিক, তবে ঘোষণা ছাড়া এভাবে কর্মবিরতিকে যৌক্তিক মনে করি না।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। গত ২ দিন স্থানীয় রুটে যান চলাচল বন্ধ থাকলেও আজ থেকে দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, বাইপাস মোড় এলাকায় বাস ও যানবাহনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বাস না পেয়ে ইজিবাইক ও মহাসড়কে চলাচলে নিষিদ্ধ তিন চাকার যানবাহনে চলাচল করছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। প্রথম দিকে বাস ধর্মঘট শুরু হলেও আজ বুধবার সকাল থেকে একই দাবিতে শুরু হয়েছে ট্রাক ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট।

আজও চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ট্রাক ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন কাঁচামাল ব্যবসায়ীরাও।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, পরিবহন শ্রমিক আইন বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও কাঁচপুর পয়েন্টে এবং নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে পরিবহন শ্রমিকরা সড়কে যান চলাচলে বাধা দেয়। এসময় কোনও যানবাহন চলাচল করতে গেলেই শ্রমিকরা ওই পরিবহনের চালকের ওপর হামলা করে।

এতে সকাল থেকেই যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীরা বাহন না পেয়ে বাসায় ফিলে গেলেও অফিসগামী মানুষজনকে রিকশা ও বিকল্প পথে ঢাকায় যেতে দেখা গেছে। আর এ সুযোগে রিকশা ও ভ্যানচালকরা দ্বিগুণ ভাড়া আদায় করছে।

চট্টগ্রাম প্রতিনিধি জানান, নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের অংশ হিসেবে ট্রাক, কাভার্ডভ্যান চালাচ্ছে না চালক ও শ্রমিকরা।

আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহমদ বলেন, ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি মানা না হলে চালক ও শ্রমিকরা গাড়ি চালাবে না বলে জানিয়েছেন।

এদিকে ধর্মঘটের কারণে মাদারবাড়ী, কদমতলী, নিমতলাসহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টার্মিনালে অলস বসিয়ে রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। ফলে বুধবার সকাল থেকে সড়কে কোনও ট্রাক কাভার্ডভ্যান দেখা যাচ্ছে না। তবে বন্দর থেকে কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার বা ট্রেইলার চলাচল স্বাভাবিক রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa