জুমবাংলা ডেস্ক : এক দফা দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ট্রেন চালকরা। পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এক দফা দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা
ফাইল ছবি
Advertisement

বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন।

তিনি বলেন, রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে ড্রাইভাররা ট্রেন চালানো বন্ধ করে দিয়েছে। ফলে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে দেশের সব জায়গায় একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে আলোচনা চলছে। সমাধান হলে ট্রেন চলাচল শুরু হবে।

লোকোমাস্টার এবং গার্ডরা ট্রেনে না আসায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আগে কোনো ঘোষণা ছাড়াই এ ধরনের অচলাবস্থার সৃষ্টি হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

কাঁচা বাদামের পর এবার নেটদুনিয়া কাঁপাচ্ছে নিম্বু সোডা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.