Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সারাদেশে ১ লাখ ৭০ হাজার গাছ লাগিয়েছে যুবলীগ
জাতীয় বিভাগীয় সংবাদ

সারাদেশে ১ লাখ ৭০ হাজার গাছ লাগিয়েছে যুবলীগ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 18, 2022Updated:July 18, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ লাখ ৭০ হাজার ৩২ টি বৃক্ষ রোপণ করেছে।

সারাদেশে ১ লাখ ৭০ হাজার গাছ লাগিয়েছে যুবলীগ
ফাইল ছবি
Advertisement

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘোষণা অনুযায়ী ২০ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত যুবলীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে এসব বৃক্ষ রোপণ করে।

চলমান এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে যুবলীগের কোন ইউনিট কি পরিমাণ বৃক্ষ রোপণ করছে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর শাখা থেকে তা নিয়মিত মনিটরিং করে তার তালিকা সংগ্রহ করছে। এক্ষেত্রে প্রতি ১৫ দিন পর তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার নির্দেশে গত ২০ জুন হাতিরঝিলের প্লাটিনাম পার্কে দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ পরশ ও মাইনুল হোসেন নিখিল যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী  সকলকে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এই তিন মাসব্যাপী কমপক্ষে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।

যুগলীগের দপ্তর থেকে জানানো হয়, ইতোমধ্যে কেন্দ্রীয় যুবলীগ ২ হাজার, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ৫ হাজার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ৩ হাজার, বাগেরহাট জেলা ৮ হাজার ৫০০, ঝিনাইদহ জেলা ৫ হাজার, কুষ্টিয়া জেলা ১৭ হাজার ৫০০, চুয়াডাঙ্গা জেলা ৭ হাজার, যশোর জেলা ৬০০, নড়াইল জেলা ১০ হাজার, মাগুরা জেলা ৫ হাজার, নওগাঁ জেলা ১,০০০, পাবনা জেলা ৫ হাজার, বগুড়া জেলা ৫০০, গাইবান্ধা জেলা ৫ হাজার, কুড়িগ্রাম জেলা ২ হাজার ৫০০, দিনাজপুর জেলা ৮০০, রাজশাহী জেলা ১,৫০০, নীলফামারী জেলা ২,০০০, মানিকগঞ্জ জেলা ৬ হাজার ৪৫০, গাজীপুর মহানগর ১০ হাজার, টাঙ্গাইল জেলা ৮ হাজার, জামালপুর জেলা ২,০০০, শেরপুর জেলা ২,৫০০, ময়মনসিংহ মহানগর ৫ হাজার, ফরিদপুর জেলা ৭০০, মুন্সিগঞ্জ জেলা ৩,৫০০, কুমিল্লা মহানগর ১,৭৮২, ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫,০০০, ফেনী জেলা ৮ হাজার ৪০০, নোয়াখালী জেলা ২০ হাজার, লক্ষ্মীপুর জেলা ৪ হাজার ৫০০, চাঁদপুর জেলা ২,০০০, কুমিল্লা উত্তর জেলা ৬,০০০, কুমিল্লা দক্ষিণ জেলা ১,৩০০, বরগুনা জেলা ১,০০০ টি বৃক্ষ রোপণ করেছে। নির্দিষ্ট সময় পর্যন্ত বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026
BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

July 12, 2026
PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

July 12, 2026

Latest News

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

PM flood

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন : মাহদী আমিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa