Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ থাইল্যান্ড থেকে দেশে আনা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে তার মরদেহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে বেসরকারি এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগের জিএম মো. কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ফ্লাইটটি থাইল্যান্ড থেকে রওনা হয়েছিল।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শুক্রবার রাতে জানান, শনিবার বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে ওনাকে দাফন করা হবে। তবে জানাজা ও দাফনের সময় এখনো নির্ধারণ করা হয়নি।

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.