
শুক্রবার সকালে তাকে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে কেবিন থেকে জেনারেল আইসিইউতে নেয়া হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত নন। আগেই তার করোনা পরীক্ষা করা হয়েছে। যার রিপোর্ট নেগেটিভ।
সাহারা খাতুনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুই সপ্তাহের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



