Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সিদ্ধ ডিম বিক্রি করে সংসার চালান জাতীয় দলের সাবেক এই ফুটবলার
খেলাধুলা জাতীয় ফুটবল

সিদ্ধ ডিম বিক্রি করে সংসার চালান জাতীয় দলের সাবেক এই ফুটবলার

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 13, 20212 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : হিসেব কষে নিজের বয়স ৮৫ বছরের কাছাকাছি হবে বলে জানালেন হাতেম আলী। ছিলেন ষাট-সত্তর দশকের পেশাদার ফুটবল খেলোয়াড়। দেশ স্বাধীন হওয়ার আগে ভারতের বিপক্ষে খেলেছেন পূর্ব পাকিস্তানের হয়ে। স্বাধীনতার পরে ঢাকা মোহামেডান, ঢাকা ওয়ান্ডার্স, ভিক্টোরিয়াসহ বিভিন্ন ক্লাবে খেলেছেন।

অদৃষ্টের পরিহাস! শেষ বয়সে বেঁচে থাকার লড়াই করছেন রাজশাহীর বরেন্দ্র যাদুঘর মোড়ে সেদ্ধ ডিম বিক্রি করে। বিগত ১০ বছর ধরে তিনি এখানে ডিম বিক্রি করেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, রাজশাহী বরেন্দ্র যাদুঘরের পাশে হাতেম আলী ও তার স্ত্রী মমতাজ বেগম অল্পকিছু ডিম নিয়ে সেদ্ধ করে বিক্রি করছেন। ওই এলাকায় ‘দাদু’ নামে পরিচিত তিনি।

এই ডিমওয়ালা দাদু জানান, দেশজুড়ে তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনের সময়ে ১৫ মাস জেলে কাটিয়েছেন। সেই সময়েই খেলাধুলায় উপার্জিত টাকা খুইয়ে নিঃস্ব হয়েছেন। পরে বেছে নেন গবাদিপশুর মাংস ও চামড়া বিক্রির ব্যবসা। ভালোই চলছিল জীবন।

ছন্দপতন ঘটে ছেলের মৃত্যুতে। এক ছেলেকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ছেলে হারানোর শোকে ছাড়েন সেই পেশা। শুরু করেন সেদ্ধ ডিম বিক্রির ব্যবসা।

হাতেম আলী জানান, ছোটবেলায় খেলার মাঠের বল কুড়াতেন। সেখান থেকে থেকেই শিখেছেন ফুটবল মাঠের নৈপুণ্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলেছেন একবার। জাতীয় দলের হয়ে গোল পোস্টের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেছেন। দেশ স্বাধীনের পর বিভিন্ন ক্লাবে খেলেছেন। খেলাধুলার ইতি টেনেছেন ১৯৮২ সালে।

বেশিরভাগ সময়েই হাতেম আলীর পাশে থাকেন স্ত্রী মমতাজ বেগম। তিনি জানান, ডিম বিক্রি করে প্রতিদিন ১২০ থেকে ১৫০ টাকা আয় হয়। পান বয়স্ক ভাতার কিছু টাকা। সেই টাকাতেই সংসার চলে। আগে খেলোয়াড় ভাতা পেলেও দুর্ভাগ্যক্রমে সেটা বন্ধ হয়ে গেছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধা বলে দাবি করেন হাতেম আলী। জানান, মুক্তি সংগ্রামের যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ঝাঁপিয়ে পড়েছিলেন পাক হানাদারদের বিরুদ্ধে। রাজশাহী সংলগ্ন ভারতের শেখপাড়া-কাহারপাড়া ক্যাম্পের অধীনে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় অন্যরা মুক্তিযোদ্ধা কার্ড নিলেও তিনি নেননি।

নগরীর হোসেনীগঞ্জ এলাকার বাসিন্দা হাতেম আলী। আটবার বসেছেন বিয়ের পিড়িতে। বহু বিয়ের কারণ হিসেবে তিনি জানান, চারজন মানসিক রোগী, নির্যাতিতা ও দুস্থ নারীদের বিয়ে করে তাদের দায়িত্ব নিয়েছিলেন। ৮ স্ত্রীর সংসারে রয়েছে ১২ ছেলে ও ৯ মেয়ে।

সন্তানদের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আলাদা হয়ে গেছে। তাদের উপার্জন আমি খেতে চাই না। আমি সৎপথে, হালাল উপার্জন করে খেতে চাই। এখন আমার পাঁচজনের সংসার। কারো সাহায্য ছাড়াই চালিয়ে যাচ্ছি।’

সেই সময় মুক্তিযোদ্ধার কার্ড না নিলেও এখন আক্ষেপ প্রকাশ করেন হাতেম আলী। মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও খেলোয়াড় ভাতা পুনরায় চালুর জন্য মুক্তিযোদ্ধাপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

জুন 15, 2026
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
Latest News
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa