Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিনহার ইউটিউব চ্যানেল নিয়ে যা বললেন শিপ্রা (ভিডিও)
জাতীয়

সিনহার ইউটিউব চ্যানেল নিয়ে যা বললেন শিপ্রা (ভিডিও)

By iNews DeskAugust 13, 20203 Mins Read

সিনহার ইউটিউব চ্যানেল নিয়ে যা বললেন শিপ্রা (ভিডিও)

Advertisement
জুমবাংলা ডেস্ক : অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘জাস্ট গো’ নামের পেজে একটি ভিডিও আপলোড করেছেন। আজ বুধবার বিকেলে প্রকাশিত ভিডিওতে তিনি ‘জাস্ট গো’ নিয়ে সিনহার সঙ্গে যে কর্ম পরিকল্পনা ছিল সে সম্পর্কে বিস্তারিত জানান।

ওই ভিডিওতে শিপ্রা বলেন, ‘হ্যালো আমি শিপ্রা দেবনাথ। গত ৩ জুলাই আমি, সিনহা, সিফাত এবং রুসকি আমরা চারজন কক্সবাজারে আসি ‘জাস্ট গো’ শিরোনামে ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য। আমাদের সাথে ইতোমধ্যে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেটা আপনারা অনেকেই জানেন। আমরা যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম জাস্ট গো নামের একটা চ্যানেল করে সেটা নিয়ে কাজ করবো। বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমরা এখানে কাজ করছিলাম। আমরা যে প্রজেক্ট নিয়ে এখানে এসেছিলাম আমি ওই প্রজেক্টের ডিরেক্টর ছিলাম। আমি বিভিন্ন ধরেনর স্ক্রিপ্ট তৈরি করছিলাম।

আপনারা জানেন, কোভিড-১৯ এর কারণে একজন প্রেজেন্টার খোঁজ করা খুব কষ্টের ছিল তাই আমি নিজেই প্রেজেন্টারের কাজ করছিলাম।

সিনহা আমাদের প্রোডিউসার ছিল কিন্তু আমরা তাকে শুধু একজন প্রোডিউসার বলতে চাই না সে ছিল আমাদের একজন সহযোগী বা সহকর্মী। সিফাত সচরাচর ক্যামেরা চালায়, সে এখনো আমার ভিডিওটি ধারণ করছে।’

শিপ্রা বলেন, ‘আমাদের বেশ কিছু প্ল্যান ছিল যেগুলো বেশ কিছু ঘটনার কারণে সঠিকভাবে হচ্ছে না। যে স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছিলাম যার জন্য আমরা অনেক কিছু হারিয়েছি, সেই স্বপ্নটা মনে হয় এখন কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। অলরেডি জাস্ট গো নামে বেশ কিছু ভুয়া চ্যানেল তৈরি হয়ে গেছে। আমরা চিন্তা করেছিলাম এই মাসের ১৫ তারিখ থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করবো কিন্তু এখন দেখছি এই চ্যানেলটা আমাদের বাঁচানো জরুরি। যেই স্বপ্নের জন্য আমরা এত কিছু হারিয়েছি আমরা চায় এই চ্যানেলটি বাঁচুক।

আমরা বেশকিছু ভিডিও করেছি পাবলিশ করার জন্য কিন্তু সেগুলো এখনো পুরোপুরি রেডি হয়নি। কিছু কাজ এখনো বাকি আছে। আমরা চাই এটা তাড়াতাড়ি লঞ্চ করতে।

জাস্ট গো আমাদেরই শ্রমে করা, আমরা চাই না আমাদের শ্রম নষ্ট হোক। আমরা যে বড় বিল্ডিং তৈরি করেছি সেই বিল্ডিংয়ের সবচেয়ে শক্ত খুঁটিটি ভেঙ্গে গেছে। আমরা চাই এই খুঁটিটি যেন একেবারে ভেঙ্গে না পড়ে। আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন।

আসলে ভিডিওটি আমরা মার্চ মাসে প্ল্যান করি। তারপর আমরা নওগাঁর আলতাদীঘিতে যাই। সে জায়গাটা আমাদের খুব পছন্দ হয়। আলতাদীঘিতে যাবার পর আমি এক রাতেই স্ক্রিপ্ট রেডি করে ফেলি, আর ভিজুয়ালাইজেশন রেডি ছিল।

এরপর আমি সিনহাকে বলি, সিনহা তোমার ক্যামেরা চালাতে হবে। তখন সিনহা বলে, অবশ্যই চালাবো যদি তুমি শিখিয়ে দাও। শিপ্রা বলেন, আমি ক্যামেরার সামনে থাকলেও পিছনের সব কিছু ও করতো। সিনহা অনেক বুদ্ধিমান ছিল। সে জানতো কোন কাজ কীভাবে করতে হয়। আমরা নদীর শ্যুট করেছিলাম, পাহাড়ের শ্যুট করেছিলাম ও বনের স্যুট করেছিলাম। তখন আমাদের টিমের সেফটির বিষয়টা ও দেখেছে কিন্তু সেই মানুষটা আজ আর নেই। যেদিন সে মারা যায় সেদিন সে পাহাড়ের টাইম লাইভ দিচ্ছিল। সেজন্য সেদিন আমার যাওয়ার প্রয়োজন হয়নি। সেই ক্যামেরার পিছনে থেকে ‘চলো আর একটা করি’ এমন কথা বলা লোকটা আর নেই।

আমরা যখন নওগাঁতে আলতাদীঘির শ্যুট করেছিলাম পরে জেল থেকে এসে দেখি সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এই ভিডিও আমরা পাবলিশ করিনি। কে বা কারা এটি পাবলিশ করেছে তা আমরা জানি না। আমরা চেয়েছিলাম এটা আন্তর্জাতিকভাবে পাবলিশ করতে, যাতে বিশ্বের মানুষ আমাদের দেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারে।

আলতাদীঘিতে শ্যুট করার পর ওর কিছু কাজ ছিল আর আমাদেরও কিছু কাজ ছিল তখন ভাবলাম পাহাড় আর সমুদ্র নয় কেনো? যেহেতু সমুদ্র সৈকত এখন ফাঁকা, তাই এখনি সুযোগ এটি ভালোমতো ধারণ করার। তখন আমরা ভাবি কোথায় শুরু করবো, কোথায় শুরু করবো। তখন ভাবলাম আমরা কক্সবাজারকেই বেজ ক্যাম্প করবো। যেহেতু এখানে পাহাড়, নদী ও সমুদ্র একসাথে পাবো। তারপর আমরা দুইজনে প্লান করে কক্সবাজারে চলে আসি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa