
ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য আফগান ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন নানান দেশে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেলেন আরও তিন আফগান ক্রিকেটার। তারা হলেন কাইস আহমেদ, নাভিন-উল হক এবং ওয়াকার সালামখেইল।
কাইস আহমেদ খেলবেন জ্যামাইকা তালাওয়াহসে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে খেলবেন নাভিন উল হক এবং ওয়াকার সালামখেইল দুজনই। জ্যামাইকা তালাওয়াহস এবং বার্বাডোজ রয়্যালস আরও দুই আফগান ক্রিকেটারকে ড্রাফটে রেখেছিল গত মে মাসে। তারা দু’জন হলেন ইব্রাহিম জাদরান এবং শফিকুল্লাহ গাফারি। তবে শেষ পর্যন্ত তাদের দু’জনকে আর নেয়া হয়নি দলে।
আগামী সিপিএলে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ক্রিস মরিস, অ্যানরিখ নর্তজে এবং রাশি ফন ডার সার। এছাড়া শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিদ হাসারাঙ্গাও খেলতে পারবেন না বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



