Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
জাতীয়

সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 8, 20202 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে পুলিশ লাঠিচার্জ করে ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। লাঠি চার্জে অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় সিফাতের নিজ এলাকা বরগুনার বামনা উপজেলা শহরে বিএনপি অফিসের নিকটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

তবে পুলিশ বলছে, বিএনপি অফিসের সামনে কিছু লোকজন জড়ো হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা রাস্তা খুলে দিতে গেলে পুলিশের উপর ওই স্থান থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ কোনো লাঠিচার্জ করেনি।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সিফাতের নানা সাবেক চেয়ারম্যান আইউব আলী, শিক্ষক, সহপাঠি, স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

সিফাতের সহপাঠি রুবেল বলেন, সিফাত অত্যন্ত ভাল ছেলে। আর যাই হোক সিফাতের বিরুদ্ধে মাদকের অভিযোগ কোনোভাবেই মানা যায় না। মিথ্যে মামলায় নির্দোষ সিফাত জেলে রয়েছে। তার মুক্তির জন্য মানববন্ধনে অংশগ্রহণ করেছি। এ সময় পুলিশ প্রথমে আমাদের মানববন্ধনের ব্যানার-ফেস্টুন ছিনিয়ে নেয়। এরপরও আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করি। পরে বামনা থানার ওসি এসে আমাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে। এতে ১০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন করায় পুলিশ আমাদের দুষ্কৃতকারী বলে আখ্যা দিয়েছে। এছাড়াও নাতির মুক্তির দাবিতে মানববন্ধনে আসায় সাংবাদিকদের সামনে সিফাতের নানা আইউব আলী হাওলাদারকে গালমন্দ করার পাশাপাশি হুমকি দিয়েছে পুলিশ।

রুবেল আরও বলেন, মানববন্ধন চলাকালীন পুলিশের একটি দল প্রথমে শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানার-পোস্টার ছিনিয়ে নেয়। এর ১০ মিনিট পরে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস আলী তালুকদার মানববন্ধনে থাকা শিক্ষার্থীদের লাঠিচার্জ শুরু করে অকথ্য ভাষায় সিফাতের স্বজনদের গালমন্দ করেন। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

সিফাতের নানা সাবেক চেয়ারম্যান আইউব আলী বলেন, সিফাতের সহপাঠিরা শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে আমার নাতি সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করতে থাকে। হঠাৎ পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে লাঠিচার্জ শুরু করে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস আলী তালুকদার বলেন, শনিবার ছিল একটি বিশেষ দিন। বঙ্গমাতা ফজিলাতুন নেছার জম্মদিন। আমরা সবাই সেই কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম। স্থানীয় জনগণ আমাকে ফোনে জানায় বিএনপি অফিসের সামনে কিছু লোকজন জড়ো হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা রাস্তা খুলে দিতে গেলে পুলিশের উপর ওই স্থান থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ কোনো লাঠিচার্জ করেনি।

উল্লেখ্য, ৩১ জুলাই রাতে মেজর (অব.) সিনহা ও সিফাত টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক ধরে যাচ্ছিলেন। বাহারছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। সে সময় ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় সাহেদুল ইসলাম সিফাতকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

জুন 16, 2026
rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

জুন 16, 2026
Latest News
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

শিক্ষা প্রতিমন্ত্রী

আমূল পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

News

কূটনৈতিক পাসপোর্ট না নেয়া প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa