Advertisement

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের নিম্নাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে ও কাজিপুর পয়েন্টে ১১৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনায় পানি সামান্য কমলেও নদীর তীরবর্তী পাঁচটি উপজেলার অধিকাংশ চরাঞ্চলের বন্যা পরিস্থিতি এখনও মারাত্মক। বন্যাকবলিত এলাকার হাজার হাজার পরিবার পানিবন্দী। অনেকে স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

বন্যাকবলিত এলাকার অধিকাংশ স্থানে এখনও ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়নি। এতে বিশেষ করে গরিব ও অসহায় পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছে।

এদিকে, শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী মেরিন একাডেমির সামনে স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ৫০০ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. রহমতুল্লাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, স্থানীয় ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  সূত্র : ইউএনবি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.