Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news সিলেট-৩ আসনকে পর্যটনসমৃদ্ধ করাই আমার স্বপ্ন : এম এ মালিক
Bangladesh breaking news জাতীয় জাতীয় সংসদ নির্বাচন

সিলেট-৩ আসনকে পর্যটনসমৃদ্ধ করাই আমার স্বপ্ন : এম এ মালিক

By Tarek HasanFebruary 14, 2026Updated:February 14, 20262 Mins Read

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির যুক্তরাজ্য শাখার সদ্য সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক। তিনি সবার কাছে এমএ মালিক নামে পরিচিত।

এম এ মালিক

Advertisement

এম এ মালিক ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীন পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।

গতকাল শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মোহাম্মদ আব্দুল মালিক এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি টু মাচ এক্সাইটেড। আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যেই আছি- পাবলিক যে এতো রেসপন্স করেছে তা অভাবনীয়। এর পেছনে আমার দল আমাকে সহযোগিতা করেছে, আর বিশেষ করে ধানের শীষ প্রতীক তো ছিলোই। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমাকে দেশে থেকে মানুষের সেবা করার জন্য বলেছিলেন, আমার দলের চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মিলে আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন, যে কারণেই মানুষ আমাকে ভোট দিয়েছে। এলাকার মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে চাই।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটা বিশ্বাস করে তারেক রহমানের সাথে গত ১৯ বছর ধরে আমি একসাথে ছিলাম। আমি হয়তো এলাকার উন্নয়ন করতে পারবো, এই বিশ্বাস নিয়ে এলাকাবাসী আগ্রহী হয়ে আমাকে ভোট দিয়েছে।

অবহেলিত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের নির্মাতা হিসেবে নিজেকে আবিষ্কার করার কথা জানিয়ে তিনি বলেন, আমি কাজ করে যাব, একজন বিল্ডার হিসেবে, পাঁচ বছরে ইনশাআল্লাহ এই অঞ্চল হবে মিউজিয়ামের মতো পর্যটনসমৃদ্ধ একটি এলাকা। এটা আমার ড্রিম।

দক্ষিণ সুরমার রাস্তাঘাটের উন্নয়ন, কারিগারি শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যখাতের উন্নয়নসহ নারীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান। এই ক্ষেত্রে জবাবদিহি ও স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ

এক গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন ৩ এমপি

এম এ মালিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁরা দেশে ফিরে স্থানীয় রাজনীতিতে তৎপর হন। এম এ মালিক দীর্ঘ ১৯ বছর পর গত ১৭ অক্টোবর দেশে আসেন। এর আগে প্রবাসে থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলায় ২০২১ সালের ২৭ এপ্রিল তাঁর গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তিনি প্রবাসে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে নিয়মিত বক্তব্য ও বিবৃতি দিয়ে দলের ভেতরে-বাইরে আলোচিত হয়েছেন। পটপরিবর্তনের পর অনুষ্ঠিত নির্বাচনে তিনি এলাকার মানুষের ভালোবাসায় জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

June 28, 2026
Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

June 28, 2026
‎মুদি দোকান

‎মুদি দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার

June 28, 2026

Latest News

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

‎মুদি দোকান

‎মুদি দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার

সাবেক ধর্ম উপদেষ্টা

নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

ঝড়ো হাওয়া

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা

Police

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa