জুমবাংলা ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন কবি নির্মলেন্দু গুণ। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি আছেন।
কয়েক দিন আগে ঠান্ডায় আক্রান্ত হন নির্মলেন্দু গুণ। সেই ঠান্ডাজনিত রোগ গত তিন দিনে গুরুতর আকার ধারণ করে। এরপর ১২ ফেব্রুয়ারি কবির কিডনিতে সমস্যা দেখা দিলে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এখানে তিনি চিকিৎসক বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছে।
কবির মেয়ে মৃত্তিকা গুণ জানান, ‘বাবার ভয়াবহ ঠান্ডা লেগেছিল। কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল। ডাক্তার তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। রিপোর্টগুলো এখনো পাওয়া যায়নি। তবে বাবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ডাক্তার সন্দেহ করছেন।’
নির্মলেন্দু গুণকে এখন চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন এবং সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
তাই দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে কবির পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


