Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক সুইডিশ পার্লামেন্ট নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মহিবুল
আন্তর্জাতিক জাতীয়

সুইডিশ পার্লামেন্ট নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মহিবুল

By Sibbir Osmanআগস্ট 8, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: চলতি বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুইডিশ পার্লামেন্টের নির্বাচন। মহিবুল ইজদানী খান ডাবলু একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ, যিনি সুইডেনের জাতীয় নির্বাচনে বামপন্থী রাজনৈতিক দল ভেনস্টার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালের কন্ঠের প্রতিনিধি সাব্বির খান-এর প্রতিবেদন উঠে এসেছে বিস্তারিত।

৪৫ বছর ধরে সুইডেনে বসবাসরত মহিবুল দীর্ঘ ২৫ বছর ধরে সুইডেনের মূলধারার রাজনীতির সাথে যুক্ত আছেন এবং সুইডিশ ভেনস্টার পার্টির (লেফট পার্টি) একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি দলের বিভিন্ন উচ্চ পদে দায়িত্বপ্রাপ্ত হয়ে সুনামের সাথে কাজ করেছেন।

মোট ২৬টি কমিউন (কাউন্সিল) নিয়ে গঠিত রাজধানী স্টকহোমের নির্বাচনী এলাকাকে মূলত দুটি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে। তার মধ্যে ‘স্টকহোম সিটি কাউন্সিল’ হচ্ছে একটি এবং বাকি ২৫টি নিয়ে গঠিত হয়েছে দ্বিতীয় নির্বাচনী এলাকা।

ইজদানী খান কালের কণ্ঠকে বলেন, তিনি দুই নির্বাচনী এলাকা থেকেই সংসদ সদস্য পদের জন্য প্রতিদ্বন্দিতা করছেন।

সুইডেনের নির্বাচন পদ্ধতি কিছুটা জটিল এবং তা সরাসরি বাংলাদেশের মতো নয়। স্টকহোমে বসবাসরত বেশ কয়েকজন বাংলাদেশির সঙ্গে এ প্রসঙ্গে আলাপে তাদের বেশির ভাগই নির্বাচন পদ্ধতির ব্যাপারে অস্পষ্ট ধারণার কথা বলেন।
সুইডিশ

Advertisement

মহিবুল ইজদানী বলেন, সুইডেনে ভোটাররা ভোট দেয় দলকে, কোনো প্রার্থীকে নয়। পরে সুইডিশ জাতীয় সংসদে এ নিয়মের পরিবর্তন আনা হয় এবং দল যেভাবেই প্রার্থী তালিকা প্রকাশ করুক না কেন, ভোটাররা চাইলে নিজেদের পছন্দের একজন প্রার্থীর নামের পাশে ক্রস কিংবা টিক চিহ্ন দিয়ে সুনির্দিষ্ট একজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই প্রক্রিয়াকে বলা হয় ‘ব্যক্তিগত ভোট’ বা সুইডিশ ভাষায় পারসনভাল। অর্থাৎ একজন ভোটার প্রার্থী তালিকায় যার নামের পাশে ক্রস চিহ্ন দেবেন, তার নাম তালিকার যত নম্বরে বা যেখানেই থাকুক না কেন, ভোটারের সুনির্দিষ্ট ভোটের (ক্রস বা টিক চিহ্ন) কারণে তাকে তালিকার ‘এক নম্বর’ প্রার্থী হিসেবে গণ্য করা হবে।

এভাবে একটি নির্বাচনী এলাকায় দলের কোনো একক প্রার্থী যদি এককভাবে ওই নির্বাচনী এলাকার মোট ভোটের ৪ শতাংশ বা তার বেশি ভোট পান, তাহলে তিনি সুনিশ্চিতভাবে জয়লাভ করবেন।

দুই নির্বাচনী এলাকার জন্য ভেনস্টার পার্টির প্রার্থীর তালিকা একটাই এবং দুই এলাকার মধ্যে যেকোনো একটিতে যদি কোনো প্রার্থী এককভাবে (ব্যক্তিগতভাবে প্রাপ্ত) সাড়ে তিন থেকে চার হাজার ভোট পায়, তাহলে তার জয়লাভ অবধারিত। অর্থাৎ দুটি নির্বাচনী এলাকার যেকোনো একটিতে ভেনস্টার পার্টির মোট প্রাপ্ত ভোটের ৪ শতাংশ পেলে একজন প্রার্থীর জয়লাভ সম্ভব।

ইজদানী বলেন, সুইডেনে চার বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। তবে ২৪ আগস্ট থেকে বিভিন্ন লাইব্রেরি কিংবা কাউন্সিলের নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে গিয়ে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ভোট শুরু হবে ২৪ আগস্ট ও শেষ দিন হলো ১১ সেপ্টেম্বর।

মহিবুল ইজদানী খান বলেন, নতুন প্রজন্মের ভোটাররা ছাড়াও ইউরোপের অন্যান্য দেশ থেকে আগত সুইডেনে বসবাসরত বাংলাদেশিরা ঘরে বসে না থেকে ভোটে অংশগ্রহণ করলে ভেনস্টার পার্টি আশাতীত ভালো ফলাফল করবে।

একজন বাংলাদেশি হিসেবে স্টকহোমে বসবাসরত বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, নিপীড়িত, শোষিত, বৈষম্যবাদবিরোধী সমাজতান্ত্রিক নারীবাদী দল ভেনস্টার পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

ইজদানী বলেন, তুলনামূলকভাবে বড় রাজনৈতিক দলগুলো থেকে ‘ব্যক্তিগত ভোটে’ পার্লামেন্টে জয়লাভ করতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে সাত থেকে আট হাজারের কাছাকাছি ভোট প্রাপ্তির প্রয়োজন হয়। সেই তুলনায় ছোট দলগুলো থেকে প্রয়োজন হয় মাত্র চার হাজার। তাও নির্ভর করে দলের প্রাপ্ত মোট ভোটের ওপর। অনেক সময় চার হাজার কিংবা তারও কম ভোটে জয়লাভ করার নজিরও রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুইডেনের বর্তমান পার্লামেন্টে এমন কয়েকজন ব্যক্তিগত ভোট নিয়মে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মহিবুল ইজদানী ভেনস্টার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে প্রথমবারের মতো স্টকহোম সিটি কাউন্সিলে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৬-২০১০ এবং ২০১৪-২০১৮ সাল পর্যন্ত দলের কাউন্টি কাউন্সিল (গ্রেটার স্টকহোম অ্যাসেম্বলি) নির্বাচনে জয়লাভ করে আট বছর কাউন্টি কাউন্সিলরের (গ্রেটার স্টকহোম অ্যাসেম্বলি) দায়িত্ব পালন করেছেন।

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মেয়র

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa