Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক সুদানে মুজিব বর্ষ উদযাপনে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অনন্য উদ্যোগ
আন্তর্জাতিক জাতীয় প্রবাসী খবর

সুদানে মুজিব বর্ষ উদযাপনে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অনন্য উদ্যোগ

By Hasan Majorফেব্রুয়ারি 6, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ (৬ ফ্রেব্রুয়ারি) সুদানের এলফেশার শহরে বৃক্ষ রোপন কর্মসূচী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট।

এলফেশার শহরের আলনুস বয়েজ স্কুলে আয়োজিত এই বৃক্ষ রোপন কর্মসূচী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ কমিশনার ড. সুলতান আজম তিমুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন এলফেশার শহরের ডেপুটি পুলিশ কমিশনার কর্নেল আমিন ইব্রাহিম আব্দুস সাদেকসহ দারফুর মিশনের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা।

বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার ড. তিমুরী বৈশ্বিক উষ্ণতা রোধে এবং মরুকরণ রোধে বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি তার বক্তব্যে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে ধন্যবাদ জানান।

জাতির জনকের সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন বিশ্বনেতাদের মধ্যে অন্যতম একজন।

আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বাংলাদেশসহ বিশ্বব্যাপী উদযাপিত হবে। বাংলাদেশ সরকারের পাশাপাশি প্রবাসে ৯২টি বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। সুদানে বাংলাদেশের কোন দূতাবাস না থাকায় রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপিত হচ্ছে না।

তবে সুদানে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে আজকের বৃক্ষ রোপন কর্মসূচী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয় বলে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটে কর্মরত অপারেশন্স অফিসার মাসুক মিয়া পিপিএম জুমবাংলাকে জানান।

ইতিপূর্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট নিয়ালা সুপার ক্যাম্পের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দারফুরে শান্তিরক্ষা মিশনে কর্মরত ১১টি ফর্মড পুলিশ ইউনিটের মধ্যে শ্রেষ্ঠ ইউনিটের মর্যাদা লাভ করে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুরুতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটে কর্মরত চিকিৎসকগণ আলনুস বয়েজ স্কুলের শিক্ষার্থীদের বর্তমান করোনাভাইরাস সম্পর্কে অবহিত করেন এবং উক্ত ভাইরাস থেকে রক্ষার পাওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এর পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবর্ষ উদযাপন করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

জুন 19, 2026
পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

জুন 19, 2026
টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

জুন 19, 2026
Latest News
Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

Rain

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa