Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সুনির্দিষ্ট অভিযোগ নেই, তবুও এক মাসের ব্যবধানে তিনবার বদলি!
জাতীয়

সুনির্দিষ্ট অভিযোগ নেই, তবুও এক মাসের ব্যবধানে তিনবার বদলি!

By Sibbir OsmanSeptember 2, 20202 Mins Read

সুনির্দিষ্ট অভিযোগ নেই, তবুও এক মাসের ব্যবধানে তিনবার বদলি!

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে করোনা সংক্রমণের পর বেশ কিছু কমিটি করা হয়। তথ্য ব্যবস্থাপনা ও গণযোগাযোগ কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয় ডা. হাবিবুর রহমানকে। আর সদস্য সচিব করা হয় সহকারী পরিচালক ডা. আয়শা আক্তারকে। সে অনুযায়ী গণমাধমে সরব উপস্থিতি ছিল আয়শা আক্তারের। নতুন মহাপরিচালক আসলেও কমিটিতে তেমন কোন পরিবর্তন আসেনি। আগের মহাপরিচালকের সহযোগীরাও আছেন বহাল তবিয়তে। বরং গণমাধ্যমে কথা বলায় আসে নিষেধাজ্ঞা। যমুনিা টিভির প্রতিবেদক রাসেল আহমেদ-এর করা একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এরমধ্যে সাবেক পরিচালক বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তথ্য ব্যবস্থাপনা থেকে সরিয়ে দেয়া হয় আয়শা আক্তারকে। ২১ দিন পর অব্যাহতি দেয়া হয় কন্টোল রুমের দায়িত্ব থেকে। এর ছয়দিন পর এনসিডিসি থেকে আবারও বদলি করা হয় শ্যামলী টিবি হাসপাতালে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে তিনবার বদলি করা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের এই সহকারী পরিচালককে। এতে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি।

মুঠোফোনে তিনি বলেন, ‌’সরকারি কর্মকর্তা হিসেবে আমাকে যেখানে দেয়া হবে সেখানেই কাজ করব। তবুও কোন কারণ ছাড়া বারবার বদলি করায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কেন আমাকেই বদলি করা হচ্ছে তাও জানি না।’

সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই এমন রদবদলকে ভালোভাবে নিচ্ছেন না স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতারা। তারা বলছেন, কমকর্তাদের রদবদল হতেই পারে। তবে এক মাসে তিনবার পরিবর্তনের বিষয়টি স্বাভাবিক নয়। এমন ঘটনা নানা প্রশ্নের জন্ম দেয়।

এমন কাজের জন্য মন্ত্রণালয়কে দায়ী করলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. এম এ আজিজ। বলেন, ‘একমাসে তিনবার বদলি করা যুক্তিযুক্ত না। আমি বলব বদলির প্রক্রিয়া ঠিক হয়নি। আমার মনে হয় মন্ত্রণালয়ের কোথাও কোন সমস্যা আছে, যার কারণে বারবার বদলি করা হচ্ছে।’

সাধারণত রাষ্ট্রপতির আদেশক্রমে চিকিৎসকদের রদবদল করে মন্ত্রণালয়। তবে অধিদফতরের সুপারিশেও বদলির নজির রয়েছে। অন্যদিকে, নানা অভিযোগ মাথায় নিয়েও বহাল তবিয়তে আছেন অনেকেই। স্বাস্থ্য সচিব অবশ্য বলছেন, কোনো অভিযোগের ভিত্তিতে নয়; বদলি করা হয়েছে প্রচলিত নিয়মে।

মুঠোফোনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান বলেন, ‘সবসময় শুধু অভিযোগ কেন থাকতে হবে! সে ভালো কাজ করে, যোগ্যতা আছে, পরিচিতি আছে এজন্যও বদলি করা হতে পারে।’ তবে বিস্তারিত জানার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa