Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, চলছে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ
জাতীয়

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, চলছে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ

By Saumya SarakarMay 6, 20243 Mins Read

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, চলছে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ

Advertisement
জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বনবিভাগ। আগুনের এলাকা ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলের বনবিভাগ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর একাধিম টিম এখনও রয়েছে। কোথাও ধোঁয়া দেখা গেলে সেখানে সঙ্গে সঙ্গে পানি ছেটানো হচ্ছে।

বনবিভাগ জানিয়েছে, সোমবার সকালে তাদের ২৫টি টিম অগ্নিকাণ্ডের পুরো এলাকা ঘুরে আগুনের অস্তিত্ব খুঁজে পায়নি। বনবিভাগ আরও দুই দিন ওই এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। এ ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে তারা।

আগুনে সুন্দরবনের জীববৈচিত্রের ক্ষতির পরিমাণ নিরুপনের জন্য আজ সোমবার বিকেল নাগাদ প্রধান বন সংরক্ষকের পক্ষ থেকে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, সুন্দরবনে এই মুহূর্তে আগুনের অস্তিত্ব নেই। কোথাও ধোঁয়াও দেখা যাচ্ছে না। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এর পরেও সোমবার সকাল থেকে অগ্নিকান্ডের বিভিন্ন এলাকায় পানি ছিটানোর কাজ শুরু হয়েছে।

সকাল ৭টার দিকে বনের দুই থেকে তিনটি স্থানে ধোঁয়া দেখা গিয়েছিল। সাথে সাথে সেখানে পানি ছিটিয়ে ধোঁয়া বন্ধ করা হয়েছে। ড্রোন দিয়ে অগ্নিকাণ্ডের এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে পর্যবেক্ষণের জন্য বন বিভাগের ৫০ জন সদস্যকে নিয়ে ২৫টি টিম গঠন করা হয়েছে। ওই টিমের সদস্যরা আগামী দুই দিন ধরে সার্বক্ষণিক অগ্নিকাণ্ডের ওই এলাকা পর্যবেক্ষণ করবে।

মিহির কুমার দো আরো জানান, সুন্দরবনে আগুনের ঘটনায় বন বিভাগের গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত কাজ শুরু করেছে। তারা অগ্নিকাণ্ডের এলাকা ঘুরে দেখছে এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

বন কর্মকর্তাদের ধারণা, বনের ওই এলাকায় মাটির ওপর কয়েক ইঞ্চি পুরু জৈব পদার্থ মজুদ হয়েছে। কাজেই এই গরমে সেখানে নিচের দিক থেকে মিথেন গ্যাস মজুদ হয়ে আগুন লাগতে পারে। অথবা মৌয়াল বা কোনো মানুষের বিড়ি-সিগারেটের অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বন বিভাগের বিভিন্ন কর্মকর্তারা জানান, বনের প্রায় পাঁচ একর এলাকায় দুইদিন ধরে বিক্ষিপ্তভাবে আগুনে পুড়েছে। মাটিতে পড়ে থাকা লতা-পাতা, ডালপালা আর মাটির নিচে গাছের শিকরের মধ্যে দিয়ে আগুনের বিস্তৃতি পায়। আগুন যাতে ছড়াতে না পারে এজন্য আগুনের ওই স্থানের চারদিক থেকে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ফাইয়ার কাটা হয়। যে স্থানে আগুন লেগেছে সেটি সুন্দরবনের লোকালয় সংলগ্ন উঁচু হয়ে যাওয়া বনভূমি। ওই স্থানটি নিয়মিত জোয়ারের পানিতে প্লাবিত হয়। ফলে সেখানে কয়েক ইঞ্চি পুরো মরা পাতা এবং ডালপালার আস্তর জমে রয়েছে। আগুন গাছের ওপরে বা ডালপালায় বিস্তৃতি হয়নি। শুধুমাত্র মাটির ওপর বিক্ষিপ্তভাবে আগুন বিস্তৃতি হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলাধীন আমুরবুনিয়া ক্যাম্পের লথিফের ছিলা এলাকায় শনিবার বিকেল ৩টার দিকে বন বিভাগের সদস্যরা আগুন দেখতে পায়। এরপর থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন যাতে ছড়াতে না পারে এজন্য আগুনের ওই স্থানের চারদিক থেকে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ফাইয়ার লাইন কাটা হয়েছে। রবিবার সকাল থেকে আগুন নিভাতে নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার ব্রিগেড, কোস্টগার্ড, বন বিভাগ, স্থানীয় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ, ভিলেজ টাইগার রেসপন্স টিম ও স্থানীয় গ্রামবাসী অংশ নেয়। জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগুন নেভাতে সহায়তা করা হয়। আর আগুন নিভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয় সুন্দরবনে।

৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa