Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সুন্দরবনের কোথায়, কীভাবে যাবেন?
জাতীয় ট্র্যাভেল বিভাগীয় সংবাদ

সুন্দরবনের কোথায়, কীভাবে যাবেন?

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 6, 20203 Mins Read
সুন্দরবন
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য উপভোগ করতে বছরজুড়েই পর্যটকদের আসা-যাওয়া থাকে। তবে, শীতের মৌসুমে বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অববাহিকায় গড়ে ওঠা এলাকায় পর্যটকদের ভিড় বাড়তে থাকে। খবর ইউএনবি’র।

বাঘ মামাকে দেখতে আসা পর্যটকদের চাপ সামলাতে সুন্দরবনে এরই মধ্যে গড়ে উঠেছে বেশ কয়েকটি ট্যুরিজম সেন্টার।

অন্যান্য দর্শনীয়স্থানগুলোর চেয়ে সুন্দরবন ভ্রমণ একটু আলাদা। তাই সুন্দরবন ভ্রমণের আগে জেনে নিন, কখন যাবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন বা কাদের সাথে যাবেন। ভ্রমণপিপাসু পাঠকদের কথা ভেবে সুন্দরবন ভ্রমণের খুঁটিনাটি তুলে ধরা হলো-

কি দেখতে যাবেন: সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, বণ্যশুকর, বানর, কুমির, ডলফিন, কচ্ছপ, উদবিড়াল, মেছোবিড়াল ও বন বিড়ালসহ রয়েছে ৩৭৫ এর অধিক প্রজাতির বণ্যপ্রাণী। সেই সাথে সুন্দরবনজুড়ে জালের মতো জড়িয়ে থাকা ৪৫০টি ছোট বড় নদী-খাল ভ্রমণের অপার সুযোগ পাবেন ভ্রমণপিপাসুরা।

সুন্দরবনের পর্যটন স্থান: বাংলাদেশের বণ্যপ্রাণির বৃহত্তম আবাসস্থল সুন্দরবন জুড়েই পর্যটকদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য্য দেখার অপার সুযোগ রয়েছে। তবে, এরমধ্যে শরণখোলার টাইগার পয়েন্ট হিসেবে পরিচিত কটকা, কচিখালীর অভয়ারণ্য কেন্দ্র, করমজল বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্র, কলাগাছিয়ায় ইকোট্যরিজম সেন্টার, হিরণপয়েন্ট খ্যাত নীলকমল অভয়ারণ্য, দুবলারচর, মানিকখালী, আন্দারমানিক ও দোবেকী এলাকায় পর্যাটকদের আনাগোনা বেশি থাকে।

থাকা-খাওয়ার ব্যবস্থা: সুন্দরবনের ভেতরে পর্যটকদের থাকা ও খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। পর্যটকদের সুন্দরবনে রাত্রিযাপন করতে চাইলে তাদের বহনকারী নৌযানেই ব্যবস্থা করতে হয়। তবে আগে থেকে যোগাযোগ করে গেলে সুন্দরবনের ভেতরে থাকা বিশ্রামাগারেও অবকাশ যাপনের সুযোগ করে নিতে পারেন।

সুন্দরবন ভ্রমণে খরচ: ট্যুর কোম্পানির মাধ্যমে দশ থেকে ১৫ হাজার টাকায় তিন দিন-দুইরাত সুন্দরবন ভ্রমণ করা যায়। ট্যুর কোম্পানির মাধ্যমে যে সব পর্যটকরা সুন্দবন ভ্রমণ করতে চান তারা সাধারণত বাগেরহাট অথবা খুলনায় আসার পর পর্যটক বহরে যুক্ত হন। ভ্রমণকারীদের অনেকে আবার ট্যুর কোম্পানি ছাড়া নিজেরা নৌযান ভাড়া নিয়ে সুন্দরবন ভ্রমণ করেন।

কিভাবে যাবেন সুন্দরবনে: রাজধানী ঢাকা থেকে সরাসরি সুন্দরবনে যাওয়ার সুযোগ নেই। সুন্দরবন ঘুরতে যেতে চাইলে ঢাকা থেকে বাসে এবং লঞ্চে করে বাগেরহাটে যেতে হবে। ঢাকা থেকে এসি এবং ননএসি দুই ধরনের বাস চলাচল করে। সেক্ষেত্রে নন-এসি বাসের ভাড়া পড়বে ৪৫০ থেকে ৫০০ টাকা। ঢাকা থেকে সড়ক পথে বাগেরহাটে পৌঁছাতে সময় লাগে ৭ থেকে ৮ ঘণ্টা। বাগেরহাটে থেকে প্রায় ৫০ কিলোমিটার সড়ক পথে পাড়ি দিয়ে যেতে হবে মোংলা। মোংলা থেকে নৌযানে করে কিছুদূর যাওয়ার পরেই সুন্দরবনের দেখা মিলবে।

সুন্দরবনের ভ্রমণের কোথায় কত ফি দিতে হবে: সুন্দরবনের ভ্রমণ নীতিমালা অনুযায়ী অভয়ারণ্য ছাড়া জনপ্রতি প্রতিদিন দেশি পর্যটকদের ফি দিতে হবে ৭০ টাকা, অপ্রাপ্ত বয়স্কদের (১২ বছরের নিচে) ১৫ টাকা এবং বিদেশিদের জন্য এক হাজার টাকা। অন্যদিকে, অভয়ারণ্য এলাকায় ভ্রমণের জন্য দেশি পর্যটকদের ১৫০ টাকা, বিদেশি পর্যটকদের এক হাজার ৫০০ টাকা, ছাত্র-ছাত্রীদের জন্য ৩০ টাকা এবং অপ্রাপ্তদের ১০ টাকা ফি দিতে হবে। আর শুধু করমজল এলাকা ভ্রমণে দেশি পর্যটকদের ২০ টাকা, বিদেশিদের ৩০০ টাকা, অপ্রাপ্তদের ১০ টাকা, দেশি গবেষকদের ৪০ টাকা এবং বিদেশি গবেষদের জন্য ৫০০ টাকা ফি দিতে হয়। সুন্দরবনে প্রবেশের জন্য নিবন্ধনকৃত নৌযানের বিভিন্ন রকমের প্রবেশ ফি দিতে হয়। ১০০ ফুটের ঊর্ধ্বে লঞ্চ হলে এক হাজার টাকা, ৫০ ফুটের ওপরে ১০০ ফুটের নিচে ৮০০ টাকা, ৫০ ফুটের নিচে ৫০০ টাকা, ট্রলার ৩০০ টাকা, দেশি নৌকা ১০০ টাকা, স্পিডবোট দুই হাজার টাকা। স্পিডবোট (মাদার ভেসেলের সাথে) ৫০০ টাকা, জালিবোট (ট্যুরিস্টবোট) ২০০ টাকা। এসব ফির সাথে ভ্যাট দিতে হবে পর্যটকদের। প্রতিদিনের জন্য লঞ্চের অবস্থান ফি ৩০০ টাকা। প্রতিটি নৌযানে বন বিভাগের পক্ষ থেকে দুইজন করে প্রহরী দেয়া হয়।

এছাড়া কটকা, কচিখালী ও নীলকমল বিশ্রামাগারে প্রতিটি কক্ষ প্রতিদিন ভাড়া দেশি পর্যাটকদের জন্য দুই থেকে পাঁচ হাজার টাকা। বিদেশি পর্যাটকদের চার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়।

ভ্রমণকারীদের জন্য থরে থরে সৌন্দর্য সাজিয়ে রেখেছে সুন্দরবন। জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবন দেখে মুগ্ধ হবেন প্রকৃতিপ্রেমী পর্যটকেরা। তাই সময় করে, এই শীত মৌসুমেই প্রিয়জনদের নিয়ে দেখা করে আসুন বাঘ মামা ও মায়া হরিণের সাথে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

জুন 19, 2026
পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

জুন 19, 2026
বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

Rain

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

মোহাম্মদপুরে বিএনপি নেতা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর

হরমুজ

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

চিনি

পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa