
গ্রেপ্তারকৃতরা হলেন- বামন্দী বাজারের রতন লালের মেয়ে জোসনা রানী ও তার ভাই মেঘলাল, নজরুলের ছেলে মফিজুল ইসলাম ও আব্দুর রবের ছেলে মকলেছুর রহমান। দীর্ঘদিন এরা মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে যুবক ও ব্যবসায়ীদের ডেকে নিয়ে ভিডিও করা ছাড়াও ব্ল্যাকমেইল করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করতেন।
পুলিশ জানায়, জোসনা রানীকে দিয়ে এ চক্রের সদস্যরা মোবাইল ফোনে বিভিন্ন ব্যবসায়ী ও যুবকদের সাথে সখ্যতা গড়ে তোলে কৌশলে ডেকে নিতো। পরে স্থানীয় যুবকরা তাকে একটি ঘরে আটক রেখে মোটা অংকের টাকা আদায় করতো। কয়েকদিন আগে মেহেরপুরের আহসান আলী নামের এক ব্যবসায়ী সাথে মোবাইল ফোনে পরিচয় হয় জোসনার।
রোববার দুপুরে তাকে কৌশলে ডেকে নিয়ে একটি ঘরে আটক রেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে জোসনা ও তার সঙ্গীরা। এসময় তার কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পাঁচ লাখ টাকা দাবি করে। বিষয়টি জানতে পেরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে অনৈতিক এবং সামাজিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে নরসিংদী জেলায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



