
মেগা ফাইনালে সুপার ওভারে স্নায়ুর চাপ ধরে রাখতে নাকি সিগারেট ব্রেক নিয়েছিলেন বেন স্টোকস। ‘Morgan’s Men: The Inside Story of England’s Rise from Cricket World Cup Humiliation to Glory’- এই বইটিতে সেই তথ্য ফাঁস করেছেন দুই লেখক নিক হল্ট এবং স্টিভ জেমস।
জানা গিয়েছে, ফাইনালে ২ ঘণ্টারও বেশি সময় ধরে ক্রিজে থেকে ম্যাচ টাই করে। ড্রেসিংরুমে ফিরে এসে দেখেন মরগ্যান সকলকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন। এরপর সুপার ওভারের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে শাওয়ার নেয়ার ফাঁকে সিগারেটে টান দেন বেন স্টোকস।
২০১৯ বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান তোলে। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডও ২৪১ রান তোলে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। ইংল্যান্ড সুপার ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তোলে। জবাবে নিউজিল্যান্ডও এক উইকেট হারিয়ে ১৫ রান তুলে ম্যাচ টাই করে। কিন্তু ম্যাচে বেশি বাউন্ডারি মারার সুবাদে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



