Advertisement
স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স জয়ের জন্য লক্ষ্য দিল ১৬৩ রান। সানরাইজার্স হায়দরাবাদ ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানই সংগ্রহ করলো। ম্যাচ হয়ে গেলো টাই। জয়-পরাজয় নির্ধারণে বাধ্য হয়েই যেতে হলো সুপার ওভারে। কিন্তু এবারও নিউ জিল্যান্ড পেসারের মুখোমুখি হতে হয় হায়দরাবাদকে। সুপার ওভারেও দুর্বার ছিলেন ফার্গুসন, তিন বলে মাত্র ২ রান দিয়ে নির্ধারিত ২ উইকেট তুলে নেন কলকাতা নাইট রাইডার্সের পেসার। মাত্র চার বল খেলে লক্ষ্য ছুঁয়ে চতুর্থ স্থান আরও সুসংহত করে কলকাতা।

আবুধাবিতে টস জিতে ফিল্ডিং নিয়ে কলকাতাকে ৫ উইকেটে ১৬৩ রানে থামায় হায়দরাবাদ। কিন্তু লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেনি তারা। যদিও ফার্গুসনের তোপ সামলে ডেভিড ওয়ার্নারের অধিনায়কোচিত ইনিংসে ৬ উইকেটে ১৬৩ রান করে হায়দরাবাদ। তবে সুপার ওভারে যৌথ সর্বনিম্ন ২ রান করার পর তা প্রতিহত করতে পারেনি তারা। ৯ ম্যাচে পাঁচ জয় ও চার হারে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে কলকাতা। সমান খেলে তাদের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থেকে পাঁচে হায়দরাবাদ (৬)।

এর আগে ব্যাট করতে নামা কলকাতার পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন শুভমান গিল। তাদের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক এউইন মরগান করেন দ্বিতীয় সেরা ৩৪ রান। এছাড়া নিতিশ রানা ও দিনেশ কার্তিকের ব্যাট থেকে আসে ২৯টি করে রান। রাহুল ত্রিপাঠী খেলেন ২৩ রানের ইনিংস।

হায়দরাবাদের পক্ষে টি নটরঞ্জন দুটি উইকেট নেন। একটি করে পান বাসিল থাম্পি, বিজয় শঙ্কর ও রশিদ খান। লক্ষ্যে নেমে কেন উইলিয়ামসন ও জনি বেয়ারস্টোর জুটিতে দারুণ শুরু করে হায়দরাবাদ। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর প্রথম বলে তাদের ৫৮ রানের জুটি ভেঙে দেন ফার্গুসন। ২৯ রানে স্বদেশী পেসারের কাছে থামেন উইলিয়ামসন।

ফার্গুসন তার পরের ওভারে প্রিয়ম গর্গকে (৪) মাঠছাড়া করেন। চার বলের ব্যবধানেক বেয়ারস্টো (৩৬) বরুণ চক্রবর্তীর শিকার হলে শুরু হয় হায়দরাবাদের ব্যাটিং ধস। ৩৯ রানের মধ্যে চার ব্যাটসম্যান মাঠ ছাড়লে হাল ধরেন ওয়ার্নার। শেষ ওভারে ১৮ রান দরকার হলে হায়দরাবাদ অধিনায়ক টানা তিন চার মারেন। ২ রান দরকার ছিল শেষ বলে, একটি লেগ বাই নিয়ে ম্যাচ সুপার ওভারে নেন ওয়ার্নার। ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

সুপার ওভারের প্রথম বলে বোল্ড হন ওয়ার্নার। ২ রান নেওয়ার পর তৃতীয় বলে ফার্গুসনের শিকার হন আব্দুল সামাদ। ২ রান প্রতিহত করতে হায়দরাবাদের স্পিনার রশিদ বল হাতে নেন। মরগান ও কার্তিক তাকে ব্য্থ করেন, শেষ হাসি হাসে কলকাতা। ম্যাচসেরা বাছাইয়ে খুব বেশি ভাবতে হয়নি, পুরস্কারটি জিতেছেন ফার্গুসন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.