
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুদ্ধ জাহাজ বানৌজা সংগ্রামের কমিশনিংয়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, করোনা থেকে একদিন মুক্তি মিলবে। আবারো স্বাভাবিক জীবনে ফিরবে দেশ।
৯ জুলাই লেবাননের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া জাহাজটির নৌ সেনাদের নিজেদের সুরক্ষিত রাখার তাগিদ দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে কমিশনিং ফরমান হস্তান্তরের পর জাহাজটির নামফলক উন্মোচন করে প্রথা অনুযায়ী ঘণ্টা ও বিউগল বাজানো হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয় যুদ্ধ জাহাজ বানৌজা সংগ্রামের কমিশনিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



