
বুধবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তাকে খুলনা বিভাগীয় কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছ।’
সচিব আরও বলেন, ‘যেহেতু এখন অফিস বন্ধ, সেহেতু আগামী ৪ তারিখের পর অফিস খোলা হলে তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।’
গতকাল যে দুটি ছবি ভাইরাল হয়। তার একটিতে দেখা যায়, সাইয়েমা হাসান দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করাচ্ছেন। পেছনে দুই পুলিশ সদস্য ও আরও একাধিক ব্যক্তি। তিনি নিজেই আবার ওই ঘটনার ছবি তুলছেন। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি একজন বয়স্ক লোককে কানধরে ওঠবস করাচ্ছেন।
প্রশাসনের দায়িত্বশীল সূত্র বলেছে, এমন কাণ্ড ঘটানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা।
বিসিএস ৩৪তম ব্যাচের কর্মকর্তা সাইয়েমা হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পাস করেছেন। কিছুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিসিএস পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন সাইয়েমা। বাড়ি রাজশাহীতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



