Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সেই ধর্ষকের জামিনে আপত্তি নেই অন্তঃসত্ত্বা প্রেমিকার
খুলনা বিভাগীয় সংবাদ

সেই ধর্ষকের জামিনে আপত্তি নেই অন্তঃসত্ত্বা প্রেমিকার

By Shamim RezaSeptember 8, 2019Updated:September 8, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রেমিকাকে ধ’র্ষণের ঘটনায় করা মামলায় খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায়কে জামিন দিয়েছেন আদালত। গ্রেফতারের ২৩ দিনের মাথায় রোববার (৮ সেপ্টেম্বর) মহানগর ও দায়রা জজ মো. শহীদুল ইসলামে আদালতে হাজির হয়ে ‘জামিনে আপত্তি নাই’ প্রেমিকা এমন লিখিত অঙ্গীকারনামা দিলে শিঞ্জন রায়ের জামিন মঞ্জুর করেন বিচারক।

প্রেমিকা ৬ মাসের অন্তঃসত্ত্বা থাকার পরও ১৪ আগস্ট অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন খুলনার কর কমিশনার সুশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায়। ১৬ আগস্ট শিঞ্জন রায়ের বৌভাতের দিন ছিল। কিন্তু ১৫ আগস্ট প্রেমিকার দায়ের করা ধ’র্ষণ মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থেকে খুলনা জেলা কারাগারে ছিলেন শিঞ্জন। এ অবস্থায় হাজতে বসে নিজের বৌভাতের খাবার খান তিনি।

শিঞ্জন রায়ের আইনজীবী রজব আলী বলেন, রোববার ছিল এ মামলার জামিনের শুনানির দিন। শিঞ্জন রায়ের অনুপস্থিতিতে জামিনের শুনানি শুরু হয়। শুনানির সময় মামলার বাদী শিঞ্জন রায়ের প্রেমিকা নিজের মা-বাবাকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন। তিনি লিখিত অঙ্গীকারনামায় আদালতকে বলেন, ‘আসামি শিঞ্জন রায়কে জামিন দিলে আমার কোনো আপত্তি নাই’।

মামলা নিয়ে আসামিপক্ষের সঙ্গে বাদীর সমঝোতা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইনজীবী রজব আলী বলেন, বাদীর সঙ্গে আসামিপক্ষের সমঝোতা হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে বাদী মামলা করে ভুল করেছেন; হয়তো এজন্য জামিনে আপত্তি করেননি।

তিনি বলেন, এ মামলার শুনানির সময় আসামিপক্ষে খুলনা আইনজীবী সমিতির খ্যাতনামা আইনজীবীরা জামিনের পক্ষে নানা যুক্তি প্রদর্শন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ১০ হাজার জামানত রেখে শিঞ্জন রায়কে জামিন দেন আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিস্ময় প্রকাশ করে বলেন, জামিনের বিষয়ে আমি কিছু জানি না। তবে মহানগর ও দায়র জজ আদালতের জামিন দেয়ার এখতিয়ার রয়েছে। আমাকে মামলার তদন্ত কর্মকর্তা তৌহিদুর রহমান কিছু জানাননি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলব।

এর আগে নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া নারী ও শিশু নি’র্যাতন দমন মামলায় শিঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন পুলিশের পরিদর্শক মো. তৌহিদুর রহমান। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ মামলায় ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেছেন, নগরীর সোনাডাঙ্গার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবিতে তিনি ও শিঞ্জন রায় পড়াশোনা করেন। এক বছর আগে শিঞ্জন তাকে প্রেমের প্রস্তাব দেয়। এরপর বিয়ে করার কথা বলে ভাড়া বাসাসহ বিভিন্ন স্থানে নিয়ে ধ’র্ষণ করে। বাসা ভাড়া নিয়ে ‘লিভ-টুগেদার’ করেছেন তারা। বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা তিনি।

শিঞ্জনকে অনত্র বিয়ে করানো হচ্ছে এমন খবর পেয়ে তিনি ১৫ আগস্ট মুজগুন্নী আবাসিকের ১৬ নম্বর রোডে গিয়ে শিঞ্জন রায়ের দেখা পান। এ সময় বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তাকে সেখান থেকে ইজিবাইকে জোর করে তুলে দিতে গেলে স্থানীয়দের নজরে আসে। পরে থানা পুলিশে খবর দিলে তারা দুজনকেই সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে যায়। পরে শিঞ্জন রায়ের বিরুদ্ধে ধ’র্ষণ মামলা করেন তিনি। ওই মামলায় শিঞ্জনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.