Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সেই শিবির নেতার বাড়িতে বস্তাভর্তি জিহাদি বই, পাকিস্তানি পতাকা!
জাতীয় বিভাগীয় সংবাদ

সেই শিবির নেতার বাড়িতে বস্তাভর্তি জিহাদি বই, পাকিস্তানি পতাকা!

By Protik Hossainনভেম্বর 8, 2019Updated:নভেম্বর 8, 20192 Mins Read

image-104027-1573195170

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামে আইয়ুব আলী নামে এক শিবির নেতার বাড়ি থেকে একবস্তা জিহাদী বই এবং একাধিক কুপনসহ পাকিস্তানি পতাকা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই বাড়িতে শিবিরের গোপন বৈঠক চলার খবর পেয়ে সেখানে অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক সটকে পড়ে শিবির নেতারা। পরে আইয়ুব এর বাড়ি তল্লাশি করে তার ঘর থেকে বিভিন্ন প্রকার দুই শতাধিক জিহাদী বইসহ পাকিস্তানি পতাকা ও দলীয় কুপন জব্দ করা হয়।

আইয়ুব আলী রাজশাহী জেলা ছাত্র শিবিরের আরডি এবং বাঘা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বাবার নাম আজগর আলী।

বাঘা থানা পুলিশের একটি সূত্র জানায়, রাজশাহীর বাঘায় আগের যে কোনও সময়ের চেয়ে শিবির নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। তারা চলতি জেএসসি পরীক্ষা শুরু হওয়ার আগের দিন আমোদপুর জামে মসজিদে ২০ জন তরুণ পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেন। এর এক সপ্তাহ আগে নদীতে ভ্রমণসহ রাতে গোপন বৈঠক ও নৈশ্য ভোজের ছবি উপজেলা শিবির সভাপতি দুর্জয় আলম সবুজের ফেসবুকে পাওয়া গেছে।

সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবির নেতা আইয়ুব আলী বাড়িতে প্রায় ১৫-২০ জন নেতাকর্মী গোপন বৈঠক করছেন- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির নেতারা সেখান থেকে পালিয়ে যান। একপর্যায়ে আইয়ুব আলীর ঘর তল্লাশি করে প্রায় দুই শতাধিক জিহাদি বই এবং একাধিক কূপনসহ পাকিস্তানি পতাকা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাঘা উপজেলার আমোদপুর গ্রামে জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মওলানা জিন্নাত আলীর বাড়ি হওয়ার সুবাদে ওই গ্রামের মসজিদটি জামায়াত-শিবিরের দখলে। দুই বছর আগে জামায়াতের জেলা আমীরসহ রাজশাহীর সকল উপজেলা থেকে আগত ১২ জন জামায়াত নেতাকে এই মসজিদ থেকে আটক করা হয়। বর্তমানে ওই এলাকায় শিবিরের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারা অষ্টম শ্রেণিতে পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের শিবিরে ভেড়ানোর লক্ষ্যে পরীক্ষা সংক্রান্ত সামগ্রী বিতারণ করছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতিক রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবির নেতা আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে এক বস্তা জিহাদি বই, অর্থ আদায় ও দলে যোগদানের কূপনসহ পাকিস্থানি পতাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। শিগগির অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

জুন 13, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Police

পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগ

Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

rain

রাত ১টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মহাত্মা গান্ধী

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa