Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৬ মাস বিরতির পর বিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি তামিমের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

৬ মাস বিরতির পর বিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি তামিমের

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 29, 2022Updated:January 29, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে শুরুতে নড়বড়ে ছিলেন তামিম ইকবাল। প্রথম ৮ বলে করেন মাত্র ৬ রান। তার আগে রানের খাতা খোলার আগেই জীবন পান। ৭১ রানে দুইবার সুযোগ দেন। একবার উইকেটের পেছনে ক্যাচ ছাড়েন কিপার এনামুল হক বিজয়। পরেটি ছাড়েন আলাউদ্দিন বাবু।

৬ মাস বিরতির পর বিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি তামিমের
ছবি সংগৃহীত
Advertisement

সুযোগ হারানোর চরম মূল্য দিয়েছে সিলেট সানরাইজার্স। ১৭৫ রানের পুঁজি নিয়েও আশা জাগাতে পারেনি। তামিমের অপরাজিত সেঞ্চুরি ও মোহাম্মদ শেহজাদের ফিফটিতে মিনিস্টার ঢাকা দিতেছে ৯ উইকেটে।

জয় থেকে যখন ৩ রানে দূরে তখন আউট হন শেহজাদ। বিপিএলে অভিষিক্ত ইমরানজ্জামান তিনে নেমে বল খেলার সুযোগ পাননি। চার মেরে সেঞ্চুরির পর আরও একটি চার-ছয়ে ৩ ওভার আগেই শেষ করেন খেলা।

চট্টগ্রামে বিপিএলে ফিরতেই দেখা গেল রানের জোয়ার। ব্যাটিং ট্র্যাকে সিলেটের ১৭৫ রানের পুঁজিও সামান্য মনে হল। ২৮ বলে ফিফটি ছুঁয়েছেন তামিম, ৬১ বলে পেয়েছেন সেঞ্চুরি। খানিক পরই শেষ হয়েছে ম্যাচ। ৬৪ বলে ১১১ রানের অপরাজিত ইনিংসের পথে মারেন ১৭টি চার ও চারটি ছক্কা।

বিপিএলে তামিমের এটি দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৯ সালে ষষ্ঠ আসরের ফাইনালে ৬১ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এ বাঁহাতি ওপেনার। ঢাকা পর্বে চার ম্যাচে মাত্র একটিতে জেতা মিনিস্টার গ্রুপের দলটির বন্দরনগরীতে দ্বিতীয় পর্বের শুরুটা হলো দুর্দান্ত। সবচেয়ে বেশি ৫ ম্যাচ খেলে তাদের জয় দুটিতে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে ৬ মাস বিরতি নিয়েছেন তামিম। বৃহস্পতিবার নিজেই দিয়েছেন এ ঘোষণা। পরদিনই জ্বলে উঠলেন। দেশের ক্রিকেটারদের মধ্যে চলতি বিপিএলে করলেন প্রথম সেঞ্চুরি।

টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের ওপেনার লেন্ডল সিমন্স উইকেটে থাকেন ১৯তম ওভার পর্যন্ত, চলতি বিপিএলের প্রথম শতক হাঁকান এ ক্যারিবিয়ান। তারপরও অবশ্য খুব বড় সংগ্রহ গড়তে পারেনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৫ রান। ৬৪ বলে ১১৬ রানের ইনিংসটি সাজান ৫ ছক্কা আর ১৪টি চারে।

সিলেটের দুই ওপেনার সিমন্স ও এনামুল হক। পাওয়ার প্লের ৬ ওভারে দলীয় ৫০ রান তুলে ফেরেন আনামুল। ১৬ বলে ১৮ রান করে ফেরেন উইকেটরক্ষক এ ব্যাটার। এনামুল ফেরার পর অপরপাশে বালির বাধের মতো ভেঙে পড়ে সিলেটের টপ ও মিডল অর্ডার। বরাবরের মত ব্যাট হাতে ব্যর্থ হন মোহাম্মদ মিথুন, কোনো রান না করেই ফিরেন কলিন ইনগ্রাম। রবি বোপারা ধীরলয়ে ব্যাট করে যোগ করেছেন ১৩ রান।

তবে অন্যপ্রান্তে সিলেটের স্কোরবোর্ড সচল রাখেন ক্যারিবিয়ান ব্যাটার সিমন্স। দুর্দান্ত সব শটে রাসেল-ইবাদতদের বিপক্ষে গড়েন বিপিএলের এবারের আসরের প্রথম শতক। দুহাত উপরে তোলার উপলক্ষ্য বানানোর পর ফেরেন আরেক ক্যারিবিয়ান বোলার রাসেলের বলে। তামিমের হাতে ক্যাচ দেয়ার আগে ১৯ বাউন্ডারিতে গড়েন ১১৬ রানের ঝলমলে ইনিংস। শেষদিকে ৮ বলে ১৩ রান করে দলকে ১৭৫ রানের পুঁজি এনে দেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

ঢাকার হয়ে সবচেয়ে খরুচে থাকেন আন্দ্রে রাসেল। ৩ ওভারে ৪৫ রান খরচ করে নেন সিমন্সের উইকেট। একটি উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

পৃথিবীর সবচেয়ে দামি ফল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

June 27, 2026
Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

June 27, 2026
ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

June 27, 2026

Latest News

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

মেসি-রোনালদো

খেলোয়াড়ি জীবনেই বিলিয়নিয়ার মেসি-রোনালদো, জানুন কার সম্পদ কত

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa